Loading...

Loading...
বইসমূহ
৮৪ হাদিসসমূহ
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘর তাওয়াফ করার সময় এক ব্যক্তিকে অতিক্রম করতে গিয়ে দেখলেন- তার নাকে আংটিযুক্ত রশি লাগিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজ হাতে কেটে ফেলেন এবং তাকে তার হাত ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন।
حدثنا يحيى بن معين، حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرني الاحول، ان طاوسا، اخبره عن ابن عباس، : ان النبي صلى الله عليه وسلم مر وهو يطوف بالكعبة بانسان يقوده بخزامة في انفه، فقطعها النبي صلى الله عليه وسلم بيده وامره ان يقوده بيده
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। উকবাহ ইবনু ‘আমির (রাঃ)-এর বোন শারীরিক সামর্থ না থাকা সত্ত্বেও পদব্রজে হজ (হজ্জ) করার মানত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নিশ্চয়ই মহামহিম আল্লাহ তোমার বোনের এরূপ মানতের মুখাপেক্ষী নন। সুতরাং সে যেন বাহনে চড়ে যায় এবং একটি উট কুরবানী করে।
حدثنا احمد بن حفص بن عبد الله السلمي، قال حدثني ابي قال، حدثني ابراهيم، - يعني ابن طهمان - عن مطر، عن عكرمة، عن ابن عباس، : ان اخت، عقبة بن عامر نذرت ان تحج، ماشية وانها لا تطيق ذلك، فقال النبي صلى الله عليه وسلم : " ان الله لغني عن مشى اختك، فلتركب ولتهد بدنة
। উকবাহ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমার বোন পদব্রজে বাইতুল্লাহ যাওয়ার মানত করেছে। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমার বোনের পায়ে হেঁটে বাইতুল্লাহ যাওয়াতে বাধ্যবাধকতা রাখেননি।
حدثنا شعيب بن ايوب، حدثنا معاوية بن هشام، عن سفيان، عن ابيه، عن عكرمة، عن عقبة بن عامر الجهني، انه قال للنبي صلى الله عليه وسلم : ان اختي نذرت ان تمشي الى البيت . فقال : " ان الله لا يصنع بمشى اختك الى البيت شييا
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি (মক্কা) বিজয়ের দিন দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনাকে মক্কা বিজয়ের গৌরব দান করলে আমি আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসে দু’ রাক‘আত সালাতের মানত করেছিলাম। তিনি বললেনঃ ঐ সালাত এখানেই আদায় করো। সে পুনরায় একই কথা বললে তিনি বলেনঃ এখানে (মাসজিদুল হারামে) পড়ে নাও। সে পুনরায় একই কথা বললে তিনি বললেনঃ এ ব্যাপারে তোমার স্বাধীনতা রয়েছে। আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا حماد، قال اخبرنا حبيب المعلم، عن عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله، : ان رجلا، قام يوم الفتح فقال : يا رسول الله اني نذرت لله ان فتح الله عليك مكة ان اصلي في بيت المقدس ركعتين . قال : " صل ها هنا " ثم اعاد عليه فقال : " صل ها هنا " ثم اعاد عليه فقال : " شانك اذا " . قال ابو داود : روي نحوه عن عبد الرحمن بن عوف عن النبي صلى الله عليه وسلم
। ‘উমার ইবনু ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রহঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবীর সূত্রে উপরের হাদীসটি বর্ণিত হয়েছে। এতে রয়েছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ সত্ত্বার শপথ! যিনি মুহাম্মাদকে সত্য দীনসহ পাঠিয়েছেন! তুমি এখানে তোমার মানতের সালাত আদায় করে নিলে এটা তোমার বাইতুল মুকাদ্দাসের সালাত আদায়ের জন্য যথেষ্ট হতো।
حدثنا مخلد بن خالد، قال حدثنا ابو عاصم، ح وحدثنا عباس العنبري، - المعنى - قال حدثنا روح، عن ابن جريج، قال اخبرني يوسف بن الحكم بن ابي سفيان، انه سمع حفص بن عمر بن عبد الرحمن بن عوف، وعمرا، وقال، عباس : ابن حنة اخبراه عن عمر بن عبد الرحمن بن عوف، عن رجال، من اصحاب النبي صلى الله عليه وسلم بهذا الخبر . زاد فقال النبي صلى الله عليه وسلم " والذي بعث محمدا بالحق لو صليت ها هنا لاجزا عنك صلاة في بيت المقدس " . قال ابو داود : رواه الانصاري عن ابن جريج فقال جعفر بن عمرو، وقال عمرو بن حية وقال اخبراه عن عبد الرحمن بن عوف وعن رجال من اصحاب النبي صلى الله عليه وسلم
। ‘আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। সা‘দ ইবনু উবাইদাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফতোয়া জানতে চেয়ে বললেন, আমার মা মারা গেছেন, কিন্তু তার একটি মানত আছে যা তিনি পূরণ করে যেতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তার পক্ষ থেকে তা আদায় করো।
حدثنا القعنبي، قال قرات على مالك عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن عبد الله بن عباس، : ان سعد بن عبادة، استفتى رسول الله صلى الله عليه وسلم فقال : ان امي ماتت وعليها نذر لم تقضه . فقال رسول الله صلى الله عليه وسلم " اقضه عنها
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। এক মহিলা সমুদ্রে ভ্রমণে গিয়ে মানত করলো, আল্লাহ যদি তাকে নিরাপদে ফেরার সুযোগ দিলে সে একমাস সওম পালন করবে। অতঃপর আল্লাহ তাকে সমুদ্রে বিপদ থেকে মুক্তি দিলেন। কিন্তু সওম পালনের পূর্বেই সে মারা গেলো। তার মেয়ে অথবা বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলে তিনি তাকে মৃতের পক্ষ থেকে সওম পালনের নির্দেশ দিলেন।
حدثنا عمرو بن عون، اخبرنا هشيم، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس، : ان امراة، ركبت البحر فنذرت ان نجاها الله ان تصوم شهرا، فنجاها الله فلم تصم حتى ماتت، فجاءت ابنتها او اختها الى رسول الله صلى الله عليه وسلم فامرها ان تصوم عنها
। বুরাইদাহ (রাঃ) সূত্রে বর্ণিত। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললো, আমি আমার মাকে একটি দাসী দিয়েছিলাম। তিনি ঐ দাসী রেখে মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ‘তুমি সওয়াব পেয়েছো এবং ঐ দাসী উত্তরাধিকার সূত্রে পুনরায় তোমার মালিকানায় ফিরে এসেছে।’ সে বললো, তিনি এক মাসের সওম বাকি রেখে মারা গেছেন। হাদীসের বাকি অংশ (উপরের) ‘আমর ইবনু আওন বর্ণিত হাদীসের অনুরূপ।
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا عبد الله بن عطاء، عن عبد الله بن بريدة، عن ابيه، بريدة : ان امراة، اتت رسول الله صلى الله عليه وسلم فقالت : كنت تصدقت على امي بوليدة، وانها ماتت وتركت تلك الوليدة . قال : " قد وجب اجرك، ورجعت اليك في الميراث " . قالت : وانها ماتت وعليها صوم شهر . فذكر نحو حديث عمرو
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেন, তার মায়ের এক মাসের সওম বাকি আছে। কাজেই আমি তার পক্ষ থেকে তা পূর্ণ করবো? তিনি বলেনঃ তোমার মা ঋনগ্রস্ত হলে তুমি তা পরিশোধ করতে না? মহিলা বলেন, হ্যাঁ। তিনি বলেনঃ তবে আল্লাহর প্রাপ্য পরিশোধ করাটা অধিক গ্রহণযোগ্য।
حدثنا مسدد، حدثنا يحيى، قال سمعت الاعمش، ح وحدثنا محمد بن العلاء، حدثنا ابو معاوية، عن الاعمش، - المعنى - عن مسلم البطين، عن سعيد بن جبير، عن ابن عباس، : ان امراة، جاءت الى النبي صلى الله عليه وسلم فقالت : انه كان على امها صوم شهر افاقضيه عنها فقال : " لو كان على امك دين اكنت قاضيته " . قالت : نعم . قال : " فدين الله احق ان يقضى
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোনো ব্যক্তি সওম অনাদায়ী রেখে মারা গেলে তার পক্ষ থেকে তার ওয়ারিসগণ সওম পালন করবে।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، عن عبيد الله بن ابي جعفر، عن محمد بن جعفر بن الزبير، عن عروة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم قال : " من مات وعليه صيام صام عنه وليه
। ‘আমর ইবনু শু‘আইব (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি তার দাদার সূত্রে বর্ণনা করেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমি মানত করেছি যে, আপনার মাথার উপর দফ বাজাবো। তিনি বললেনঃ তোমার মানত পূর্ণ করো। মহিলাটি আবার বললেন, আমি অমুক অমুক স্থানে যাবাহ করার মানত করেছি। বর্ণনাকারী বলেন, ঐসব স্থানে জাহিলী যুগে কুরবানী করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার এ কুরবানী কি কোনো মূর্তির জন্য? সে বললো, না। তিনি বললেনঃ তাহলে তোমার মানত পূর্ণ করো।
حدثنا مسدد، حدثنا الحارث بن عبيد ابو قدامة، عن عبيد الله بن الاخنس، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، : ان امراة، اتت النبي صلى الله عليه وسلم فقالت : يا رسول الله اني نذرت ان اضرب على راسك بالدف . قال : " اوفي بنذرك " . قالت : اني نذرت ان اذبح بمكان كذا وكذا، مكان كان يذبح فيه اهل الجاهلية . قال : " لصنم " . قالت : لا . قال : " لوثن " . قالت : لا . قال : " اوفي بنذرك
। সাবিত ইবনু দাহহাক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক ব্যক্তি মানত করে যে, সে বুওয়ানা নামক স্থানে একটি উট যাবাহ করবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললো, আমি বুওয়ানা নামক স্থানে একটি উট কুরবানী করার মানত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেখানে কি জাহিলী যুগের কোনো মূর্তি রয়েছে? লোকেরা বললো, না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ সেখানে কি তাদের কোনো মেলা বসতো? লোকেরা বললো, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার মানত পূর্ণ করতে পারো। কেননা আল্লাহর নাফরমানীমূলক কাজের জন্য কৃত মানত পূর্ণ করা জায়িয নয় এবং আদম সন্তান যে জিনিসের মালিক নয় তারও কোনো মানত নেই।
حدثنا داود بن رشيد، حدثنا شعيب بن اسحاق، عن الاوزاعي، عن يحيى بن ابي كثير، قال حدثني ابو قلابة، قال حدثني ثابت بن الضحاك، قال : نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم ان ينحر ابلا ببوانة، فاتى النبي صلى الله عليه وسلم فقال : اني نذرت ان انحر ابلا ببوانة . فقال النبي صلى الله عليه وسلم : " هل كان فيها وثن من اوثان الجاهلية يعبد " . قالوا : لا . قال : " هل كان فيها عيد من اعيادهم " . قالوا : لا . قال رسول الله صلى الله عليه وسلم : " اوف بنذرك، فانه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن ادم
। কারদাম- কন্যা মাইমুনাহ (রাঃ) বলেনঃ আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিদায় হজের (হজ্জের) উদ্দেশ্যে রাওয়ানা হই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেলাম। আমি যখন লোকজনকে বলতে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলাম। আমার পিতা তাঁর কাছে গেলেন, তখন তিনি তাঁর উষ্ট্রীতে আরোহিত ছিলেন। তাঁর সাথে সচিবের চাবুকের মতো একটি চাবুক ছিলো। আমি লোকদেরকে এবং বেদুঈনদের বলতে শুনলাম, চাবুক, চাবুক। আমার পিতা তাঁর কাছে গিয়ে তাঁর পা ধরলেন। বর্ণনাকারী বলেন, আমার পিতা তাঁর নাবুওয়াতের স্বীকারোক্তি করলেন এবং তাঁর কথা শুনলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি মানত করেছিলাম, আমার একটি পুত্র সন্তান হলে আমি বুওয়ানার শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে কিছু সংখ্যক মেষ যাবাহ করবো। অধস্তন বর্ণনাকারী বলেন, আমার মনে হয় মাইমূনাহ (রাঃ) পঞ্চাশটি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ সেখানে কি কোনো প্রতিমা আছে? তিনি বললেন, না। তিনি বললেনঃ তাহলে তুমি আল্লাহর নামে কৃত মানত পূর্ণ করতে পারো। বর্ণনাকারী বলেন, তিনি তার মেষগুলো একত্র করে যাবাহ করতে লাগলেন। তার মধ্য থেকে একটি মেষ ছুটে পালালে তিনি এই বলতে বলতে তার পিছু ধাওয়া করেনঃ ‘হে আল্লাহ! আপনি আমার পক্ষ থেকে আমার মানত পূর্ণ করুন।’ সুতরাং তিনি সেটিকে ধরে ফেলেন এবং যাবাহ করেন।
حدثنا الحسن بن علي، حدثنا يزيد بن هارون، حدثنا عبد الله بن يزيد بن مقسم الثقفي، من اهل الطايف قال حدثتني سارة بنت مقسم الثقفي، انها سمعت ميمونة بنت كردم، قالت : خرجت مع ابي في حجة رسول الله صلى الله عليه وسلم فرايت رسول الله صلى الله عليه وسلم وسمعت الناس يقولون : رسول الله صلى الله عليه وسلم فجعلت ابده بصري، فدنا اليه ابي وهو على ناقة له معه درة كدرة الكتاب، فسمعت الاعراب والناس يقولون : الطبطبية الطبطبية، فدنا اليه ابي فاخذ بقدمه قالت : فاقر له ووقف فاستمع منه فقال : يا رسول الله اني نذرت ان ولد لي ولد ذكر ان انحر على راس بوانة في عقبة من الثنايا عدة من الغنم . قال : لا اعلم الا انها قالت خمسين . فقال رسول الله صلى الله عليه وسلم : " هل بها من الاوثان شىء " . قال : لا . قال : " فاوف بما نذرت به لله " . قالت : فجمعها فجعل يذبحها فانفلتت منها شاة فطلبها، وهو يقول : اللهم اوف عني نذري . فظفرها فذبحها
। কারদাম ইবনু সুফিয়ান- কন্যা মাইমূনাহ (রাঃ) থেকে তার পিতার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত, কিন্তু সংক্ষিপ্তভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ সেখানে কোনো প্রতিমা আছে কি না? অথবা জাহিলী যুগে কোনো মেলা বসতো কি না? তিনি বললেন, না। আমি বললাম, এ আমার মা, তার একটি মানত পবব্রজে (হজ (হজ্জ)) করার ইচ্ছা আছে। আমি কি তার পক্ষ থেকে তা পূর্ণ করবো? তিনি বললেনঃ হ্যাঁ।
حدثنا محمد بن بشار، حدثنا ابو بكر الحنفي، حدثنا عبد الحميد بن جعفر، عن عمرو بن شعيب، عن ميمونة بنت كردم بن سفيان، عن ابيها، نحوه مختصر منه شىء قال : " هل بها وثن او عيد من اعياد الجاهلية " . قال : لا . قلت : ان امي هذه عليها نذر ومشى افاقضيه عنها وربما قال ابن بشار : انقضيه عنها قال : " نعم
। ইমরান ইবনু হুসাইন (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল-আদবা নামক উটটি আক্বীল গোত্রের এক ব্যক্তির মালিকানাধীন ছিলো। এ উট হাজীদের কাফেলার আগে আগে চলতো। বর্ণনাকারী বলেন, লোকটিকে বনদী করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আনা হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে চাদর জড়িয়ে একটি গাধার পিঠে বসে ছিলেন। আল-আদবার মালিক বললো, হে মুহাম্মাদ! আমাকে এবং হাজীদের আগে আগে চলা আমার উষ্ট্রীকে কোনো অপরাধে গ্রেপ্তার করলেন? তিনি বললেনঃ তোমাকে তোমার বন্ধুগোত্র সাক্বীফদের অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বর্ণনাকারী বলেন, সাক্বীফ গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দু’জন সাহাবীকে বন্দী করে রেখেছিলো। আল-আদবার মালিক বললো, আমি মুসলিম অথবা সে বললো, আমি ইসলাম কবূল করেছি। আবূ দাঊদ (রহঃ) বলেন আমি এ কথাগুলো মুহাম্মাদ ইবনু ঈসার কাছ থেকে শিখেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন কিছুদূর অগ্রসর হলেন তখন লোকটি উচ্চস্বরে হে মুহাম্মাদ, হে মুহাম্মাদ বলে ডাকলো। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনুগ্রহকারী ও সহানুভূতিশীল। তিনি তার ডাকে ফিরে এসে বললেন, তোমার কি হয়েছে? সে বললো, আমি মুসলিম। তিনি বললেনঃ তুমি বন্দী হওয়ার আগে এ কথা বললে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যেতে। আবূ দাঊদ (রহঃ) বলেন, অতঃপর আমি সুলাইমানের বর্ণিত হাদীসে প্রত্যাবর্তন করি। লোকটি বললো, হে মুহাম্মাদ! আমি ক্ষুধার্ত আমাকে খাদ্য দিন, আমি পিপাসার্ত, আমাকে পান করান। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটাই তোমার উদ্দেশ্য অথবা এটাই তার উদ্দেশ্য। বর্ণনাকারী বলেন, এ বন্দীর বিনিময়ে মুসলিম বন্দীদ্বয়কে মুক্ত করে আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আদবা নামক উষ্ট্রীটি নিজের সওয়ারী হিসেবে রাখলেন। অতঃপর মুশরিকরা মদীনায় এসে উপকণ্ঠে হামলা করে আদবা উটকে লুণ্ঠন করে নিয়ে যায় এবং একজন মুসলিম মহিলাকেও বন্দী করে নিয়ে যায়। বর্ণনাকারী বলেন, তারা রাতের বেলা উটগুলোকে ময়দানে ছেড়ে দিতো। এক রাতে তারা গভীর ঘুমে থাকলে মুসলিম বন্দী মহিলাটি গিয়ে যে উটের গায়েই হাত দিলেন সেটা আওয়াজ করলো। এভাবে তিনি আল-আদবার কাছে পৌঁছে গেলেন। তিনি একটি অনুগত ও সুদক্ষ উষ্ট্রীর কাছে পৌঁছে গেলেন। তিনি তার পিঠে চড়লেন, এবং আল্লাহর নামে মানত করলেন, আল্লাহ যদি মুশরিকদের কবল থেকে তাকে মুক্তি দেন তাহলে তিনি এ পশুটি যাবাহ করবেন। অতঃপর তিনি মদীনায় আসলে ঐ উটনীকে চেনা গেলো যে, এটি ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উটনী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ খবর দেয়া হলো। তিনি তাকে ডেকে পাঠালেন। অতঃপর তাকে নিয়ে আসা হলো এবং তার মানত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানানো হলো। তিনি বললেনঃ তুমি উটনীকে খুবই নির্মম প্রতিদান দিতে চেয়েছো। আল্লাহ তাকে যে উটনীর সাহায্যে মুক্তি দিলেন সে তাকে যাবাহ করতে চায়। আল্লাহর নাফরমানীর কাছে মানত করলে তা পূরণ করা জায়িয নয় এবং আদম সন্তান যার মালিক নয় তার মানত করা ও তা পূর্ণ করা জায়িয নয়। আবূ দাঊদ (রহঃ) বলেন, এ মহিলা আবূ যার (রাঃ)-এর স্ত্রী ছিলেন।
। কা‘ব ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার তওবা কবূল হওয়ায় আমি আমার সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিবো এবং তা আল্লাহ ও তাঁর রাসূলের জন্য দান করে দিবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার সম্পদের কিছু অংশে নিজের জন্য রেখে দেয়াই তোমার জন্য উত্তম হবে। কা‘ব (রাঃ) বলেন, আমি বললাম, খায়বারে প্রাপ্ত আমার অংশ নিজের জন্য রেখে দিলাম।
حدثنا سليمان بن داود، وابن السرح، قالا حدثنا ابن وهب، اخبرني يونس، قال قال ابن شهاب فاخبرني عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك، ان عبد الله بن كعب، - وكان قايد كعب من بنيه حين عمي - عن كعب بن مالك، قال قلت : يا رسول الله ان من توبتي ان انخلع من مالي صدقة الى الله والى رسوله . قال رسول الله صلى الله عليه وسلم : " امسك عليك بعض مالك فهو خير لك " . قال فقلت : اني امسك سهمي الذي بخيبر
। ‘আব্দুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তার তওবা কবূল হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলেন, আমি আমার সমস্ত সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিবো ... ‘তোমার জন্য উত্তম হবে’ পর্যন্ত পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عبد الله بن كعب بن مالك، عن ابيه، انه قال لرسول الله صلى الله عليه وسلم حين تيب عليه : اني انخلع من مالي . فذكر نحوه الى : " خير لك
। ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বা আবূ লুবাবাহ কিংবা আল্লাহর ইচ্ছায় অপর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলেন, আমার তওবা কবূল হওয়ায় আমি আমার গোত্রের যে বাড়িতে অপরাধের শিকার হয়েছি তা ত্যাগ করবো এবং আমার সমস্ত সাদাকাহ করে দিবো। তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ সাদাকাহ করাই তোমার জন্য যথেষ্ট।
حدثني عبيد الله بن عمر، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن ابن كعب بن مالك، عن ابيه، انه قال للنبي صلى الله عليه وسلم او ابو لبابة او من شاء الله : ان من توبتي ان اهجر دار قومي التي اصبت فيها الذنب، وان انخلع من مالي كله صدقة . قال : " يجزي عنك الثلث
। ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) বলেন, আবূ লূবাবাহ (রাঃ) ছিলেন ... অতঃপর পূর্বোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণিত। ঘটনাটি আবূ লুবাবাহ (রাঃ) সংশ্লিষ্ট। আবূ দাঊদ (রহঃ) বলেন, ইউনুস ইবনু শিহাব থেকে তিনি বনু সায়িব ইবনু আবূ লুবাবাহ থেকে বর্ণনা করেছেন।
حدثنا محمد بن المتوكل، حدثنا عبد الرزاق، قال اخبرني معمر، عن الزهري، قال اخبرني ابن كعب بن مالك، قال : كان ابو لبابة، فذكر معناه والقصة لابي لبابة . قال ابو داود : رواه يونس عن ابن شهاب عن بعض بني السايب بن ابي لبابة، ورواه الزبيدي عن الزهري عن حسين بن السايب بن ابي لبابة مثله
। কা‘ব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার তওবা কবূল হওয়ায় আমি আমার সমস্ত সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিবো এবং আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের পথে খরচ করবো। তিনি বললেনঃ না। আমি বললাম, তাহলে অর্ধেক সম্পদ? তিনি বললেনঃ না। আমি বললাম, এক-তৃতীয়াংশ? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললাম, খায়বারে প্রাপ্ত সম্পদ আমার নিজের জন্য রেখে দিলাম।
حدثنا محمد بن يحيى، حدثنا حسن بن الربيع، حدثنا ابن ادريس، قال قال ابن اسحاق حدثني الزهري، عن عبد الرحمن بن عبد الله بن كعب، عن ابيه، عن جده، في قصته قال قلت : يا رسول الله ان من توبتي الى الله ان اخرج من مالي كله الى الله والى رسوله صدقة . قال : " لا " . قلت : فنصفه . قال : " لا " . قلت : فثلثه . قال : " نعم " . قلت : فاني سامسك سهمي من خيبر
حدثنا سليمان بن حرب، ومحمد بن عيسى، قالا حدثنا حماد، عن ايوب، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، : قال كانت العضباء لرجل من بني عقيل وكانت من سوابق الحاج قال : فاسر فاتى النبي صلى الله عليه وسلم وهو في وثاق والنبي صلى الله عليه وسلم على حمار عليه قطيفة فقال : يا محمد علام تاخذني وتاخذ سابقة الحاج قال : " ناخذك بجريرة حلفايك ثقيف " . قال : وكان ثقيف قد اسروا رجلين من اصحاب النبي صلى الله عليه وسلم قال : وقد قال فيما قال : وانا مسلم او قال : وقد اسلمت . فلما مضى النبي صلى الله عليه وسلم - قال ابو داود : فهمت هذا من محمد بن عيسى - ناداه يا محمد يا محمد . قال : وكان النبي صلى الله عليه وسلم رحيما رفيقا فرجع اليه قال : " ما شانك " . قال : اني مسلم . قال : " لو قلتها وانت تملك امرك افلحت كل الفلاح " . قال ابو داود : ثم رجعت الى حديث سليمان قال : يا محمد اني جايع فاطعمني اني ظمان فاسقني . قال فقال النبي صلى الله عليه وسلم : " هذه حاجتك " . او قال : " هذه حاجته " . قال : ففودي الرجل بعد بالرجلين . قال : وحبس رسول الله صلى الله عليه وسلم العضباء لرحله - قال - فاغار المشركون على سرح المدينة فذهبوا بالعضباء - قال - فلما ذهبوا بها واسروا امراة من المسلمين - قال - فكانوا اذا كان الليل يريحون ابلهم في افنيتهم - قال - فنوموا ليلة وقامت المراة فجعلت لا تضع يدها على بعير الا رغا حتى اتت على العضباء - قال - فاتت على ناقة ذلول مجرسة - قال - فركبتها ثم جعلت لله عليها ان نجاها الله لتنحرنها - قال - فلما قدمت المدينة عرفت الناقة ناقة النبي صلى الله عليه وسلم فاخبر النبي صلى الله عليه وسلم بذلك فارسل اليها، فجيء بها واخبر بنذرها فقال : " بيسما جزيتيها " . او : " جزتها " . : " ان الله انجاها عليها لتنحرنها، لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن ادم " . قال ابو داود : والمراة هذه امراة ابي ذر