Loading...

Loading...
বইসমূহ
১৬১ হাদিসসমূহ
। আবইয়াদ ইবনু হাম্মাল (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তাঁর সঙ্গে যাকাত সম্পর্কে আলাপ করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে সাবার অধিবাসীগণ! যাকাত অবশ্যই দিতে হবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! তুলা আমাদের কৃষি উৎপাদন। আর ‘সাবার’ অধিবাসীরা তো উজাড় হয়ে গেছে। তাদের কেউ অবশিষ্ট নেই, শুধু মা‘রিব শহরে মুষ্টিমেয় লোক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তর জোড়া মু‘আফিরী কাপড়ের মূল্যের বিনিময়ে তাদের সাথে সন্ধি করলেন। যা বাজ্জিল মা‘আফিরের লোকেরা প্রতি বছর নিয়মিত আদায় করবে। সাবায় অবশিষ্ট এ লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু পর্যন্ত এ কর প্রদান করে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর কর্মচারীরা তাঁর সাথে আবইয়াদ ইবনু হাম্মালের জোড়া কাপড় প্রদানের চুক্তি ভঙ্গ করে। আবূ বাকর (রাঃ) এটা জানতে পেরে পূর্বের চুক্তিই পুনর্বহাল রাখার হুকুম দেন। বাকর (রাঃ)-এর মৃত্যুর পর শেষ পর্যন্ত সন্ধিচুক্তি বাতিল হয়ে যায় এবং তারা অপরাপর মুসলিমদের মতো সাদাকাহ আদায় চালু রাখে।
حدثنا محمد بن احمد القرشي، وهارون بن عبد الله، ان عبد الله بن الزبير، حدثهم حدثنا فرج بن سعيد، حدثني عمي، ثابت بن سعيد عن ابيه، سعيد - يعني ابن ابيض - عن جده، ابيض بن حمال انه كلم رسول الله صلى الله عليه وسلم في الصدقة حين وفد عليه فقال " يا اخا سبا لا بد من صدقة " . فقال انما زرعنا القطن يا رسول الله وقد تبددت سبا ولم يبق منهم الا قليل بمارب . فصالح نبي الله صلى الله عليه وسلم على سبعين حلة بز من قيمة وفاء بز المعافر كل سنة عمن بقي من سبا بمارب فلم يزالوا يودونها حتى قبض رسول الله صلى الله عليه وسلم وان العمال انتقضوا عليهم بعد قبض رسول الله صلى الله عليه وسلم فيما صالح ابيض بن حمال رسول الله صلى الله عليه وسلم في الحلل السبعين فرد ذلك ابو بكر على ما وضعه رسول الله صلى الله عليه وسلم حتى مات ابو بكر فلما مات ابو بكر رضى الله عنه انتقض ذلك وصارت على الصدقة
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেনঃ আরব উপদ্বীপ থেকে মুশরিকদের বিতাড়িত করবে। আমি যেভাবে রাষ্ট্রদূতদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করেছি তোমরাও অনুরূপ করবে। বর্ণনাকারী বলেন, ইবনু আব্বাস (রাঃ) তৃতীয় বিষয়টি সম্পর্কে নীরব থাকেন। অথবা তিনি বলেছেন, আমি তা ভুলে গেছি।
حدثنا سعيد بن منصور، حدثنا سفيان بن عيينة، عن سليمان الاحول، عن سعيد بن جبير، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم اوصى بثلاثة فقال " اخرجوا المشركين من جزيرة العرب واجيزوا الوفد بنحو مما كنت اجيزهم " . قال ابن عباس وسكت عن الثالثة او قال فانسيتها . وقال الحميدي عن سفيان قال سليمان لا ادري اذكر سعيد الثالثة فنسيتها او سكت عنها
। ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ আমি অবশ্যই আরব উপদ্বীপ থেকে ইয়াহুদী-খৃষ্টানদের বিতাড়িত করবো। এখানে মুসলিমদের ছাড়া আর কাউকে আমি থাকতে দিবো না।
حدثنا الحسن بن علي، حدثنا ابو عاصم، وعبد الرزاق، قالا اخبرنا ابن جريج، اخبرني ابو الزبير، انه سمع جابر بن عبد الله، يقول اخبرني عمر بن الخطاب، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " لاخرجن اليهود والنصارى من جزيرة العرب فلا اترك فيها الا مسلما
। ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ... উপরের হাদীসের অনুরূপ। তবে পূর্বের হাদীসটি পূর্ণাঙ্গ।
حدثنا احمد بن حنبل، حدثنا ابو احمد، محمد بن عبد الله حدثنا سفيان، عن ابي الزبير، عن جابر، عن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم بمعناه والاول اتم
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একই রাষ্ট্রে দু’টি কিবলাহ থাকতে পারে না।
حدثنا سليمان بن داود العتكي، حدثنا جرير، عن قابوس بن ابي ظبيان، عن ابيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تكون قبلتان في بلد واحد
। আবূ দাঊদ (রহঃ) বলেন, একদা হারিস ইবনু মিসকীনের সম্মুখে হাদীস পাঠ করা হয়। তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আশহাব ইবনু আব্দুল আযীয বলেন, মালিক বলেছেন, ‘উমার (রাঃ) নাজরানবাসীদের বহিস্কার করেছেন কিন্তু তাইমার অধিবাসীদের বহিস্কার করেননি। কারণ এটি আরব উপদ্বীপের অংশ নয়। আমার জানা মতে, ওয়াদিল কুরার ইয়াহুদীদের নির্বাসন দেয়া হয়নি। কারণ তারা এ এলাকাটিতে আরব উপদ্বীপের অংশ মনে করা হয়নি।[1] মালিক (রহঃ) বলেন, ‘উমার (রাঃ) নাজরান ও ফাদাক এলাকার ইয়াহুদীদের বিতাড়িত করেছিলেন।
حدثنا محمود بن خالد، حدثنا عمر، - يعني ابن عبد الواحد - قال قال سعيد - يعني ابن عبد العزيز - جزيرة العرب ما بين الوادي الى اقصى اليمن الى تخوم العراق الى البحر . قال ابو داود قري على الحارث بن مسكين وانا شاهد اخبرك اشهب بن عبد العزيز قال قال مالك عمر اجلى اهل نجران ولم يجلوا من تيماء لانها ليست من بلاد العرب فاما الوادي فاني ارى انما لم يجل من فيها من اليهود انهم لم يروها من ارض العرب
حدثنا ابن السرح، حدثنا ابن وهب، قال قال مالك قد اجلى عمر رحمه الله يهود نجران وفدك
حدثنا ابن السرح، حدثنا ابن وهب، قال قال مالك قد اجلى عمر رحمه الله يهود نجران وفدك
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (অচিরেই) ইরাকবাসীরা নিজেদের পরিমাপ পদ্ধতি ও দিরহাম ব্যবহার করা থেকে বিরত হবে। সিরিয়ার অধিবাসীরাও তাদের পরিমাপ পদ্ধতি ও দীনার ব্যবহার করা থেকে বিরত হবে। মিসরবাসীরাও তাদের পরিমাপ পদ্ধতি ও দীনার ব্যবহার করা থেকে বিরত হবে। অতঃপর তোমরা যেখানে থেকে শুরু করেছো সেখানেই প্রত্যাবর্তন করবে। অধস্তন বর্ণনাকারী যুহাইর এ কথা তিনবার উচ্চারণ করেন যে, এ হাদীসের উপর আবূ হুরাইরাহর রক্ত-মাংস সাক্ষী।
حدثنا احمد بن عبد الله بن يونس، حدثنا زهير، حدثنا سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " منعت العراق قفيزها ودرهمها ومنعت الشام مديها ودينارها ومنعت مصر اردبها ودينارها ثم عدتم من حيث بداتم " . قالها زهير ثلاث مرات شهد على ذلك لحم ابي هريرة ودمه
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোনো জনবসতিতে উপস্থিত হয়ে সেখানে অবস্থান করলে তার অংশ তোমার পাবে। কোনো জনপদের লোকেরা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করলে (তা তোমাদের দখলে এলে) সেখান থেকে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য এক-পঞ্চমাংশ পৃথক করার পর অবশিষ্ট সম্পদ তোমাদের থাকবে।
حدثنا احمد بن حنبل، حدثنا عبد الرزاق، حدثنا معمر، عن همام بن منبه، قال هذا ما حدثنا به ابو هريرة، عن رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم " ايما قرية اتيتموها واقمتم فيها فسهمكم فيها وايما قرية عصت الله ورسوله فان خمسها لله وللرسول ثم هي لكم
। আনাস ইবনু মালিক ও উসমান ইবনু আবূ সুলাইমান (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালীদকে দূমাতুল জান্দালের শাসক উকাইদির ইবনু আব্দুল মালিকের বিরুদ্ধে অভিযানে পাঠালেন। সাহাবীরা তাকে গ্রেফতার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিয়ে আসেন। তিনি তার মৃত্যুদন্ড মওকুফ করলেন এবং জিযয়া দেয়ার শর্তে তার সাথে সন্ধিতে আবদ্ধ হলেন।
حدثنا العباس بن عبد العظيم، حدثنا سهل بن محمد، حدثنا يحيى بن ابي زايدة، عن محمد بن اسحاق، عن عاصم بن عمر، عن انس بن مالك، وعن عثمان بن ابي سليمان، ان النبي صلى الله عليه وسلم بعث خالد بن الوليد الى اكيدر دومة فاخذ فاتوه به فحقن له دمه وصالحه على الجزية
। মু‘আয (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনে প্রেরণের সময় নির্দেশ দেনঃ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে এক দীনার করে জিযয়া নিবে কিংবা সমমূল্যের ইয়ামেনে উৎপাদিত মু‘আফিরী কাপড় গ্রহণ করবে।
حدثنا عبد الله بن محمد النفيلي، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي وايل، عن معاذ، ان النبي صلى الله عليه وسلم لما وجهه الى اليمن امره ان ياخذ من كل حالم - يعني محتلما - دينارا او عدله من المعافري ثياب تكون باليمن
। মু‘আয (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে এ সনদেও উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
حدثنا النفيلي، حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن ابراهيم، عن مسروق، عن معاذ، عن النبي صلى الله عليه وسلم مثله
। যিয়াদ ইবনু হুদাইর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, আমি বেঁচে থাকলে খৃষ্টান বনূ তাগলিবের যুদ্ধবাজ লোকদেরকে অবশ্যই হত্যা করবো এবং তাদের সন্তানদের বন্দী করবো। কারণ আমি তাদের ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে এ মর্মে চুক্তিপত্র লিখেছিলাম যে, ‘‘তারা তাদের সন্তানদেরকে খৃষ্টান বানাবে না।’’ আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি মুনকার (প্রত্যাখ্যাত)। আমি জানতে পেরেছি, ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহঃ) হাদীসটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। কারো মতে এটা মাতরূক হাদীসের পর্যায়ে। অধস্তন বর্ণনাকারী ‘আব্দুর রাহমান ইবনু হানীর কারণে লোকেরা একে মুনকার হাদীস মনে করতেন। আবূ আলী‘ বলেন, আবূ দাঊদ (রহঃ) যখন সংকলণ দ্বিতীয়বার শুনান, তখন তিনি এতে উল্লেখিত হাদীসটি পাঠ করেননি।
حدثنا العباس بن عبد العظيم، حدثنا عبد الرحمن بن هاني ابو نعيم النخعي، اخبرنا شريك، عن ابراهيم بن مهاجر، عن زياد بن حدير، قال قال علي لين بقيت لنصارى بني تغلب لاقتلن المقاتلة ولاسبين الذرية فاني كتبت الكتاب بينهم وبين النبي صلى الله عليه وسلم على ان لا ينصروا ابناءهم . قال ابو داود هذا حديث منكر بلغني عن احمد انه كان ينكر هذا الحديث انكارا شديدا وهو عند بعض الناس شبه المتروك وانكروا هذا الحديث على عبد الرحمن بن هاني قال ابو علي ولم يقراه ابو داود في العرضة الثانية
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খৃষ্টানদের সাথে বছরে দু’ হাজার জোড়া কাপড় দেয়ার শর্তে সন্ধি করেন। তারা অর্ধেক কাপড় সফর মাসে এবং অবশিষ্ট অর্ধেক রজব মাসে মুসলিমদের নিকট পরিশোধ করবে এবং তারা তিরিশটি লৌহবর্ম, তিরিশটি ঘোড়া, তিরিশটি উট এবং প্রত্যেক প্রকারের তিরিশটি করে যুদ্ধাস্ত্র তাদেরকে জিহাদরে জন্য ধার হিসাবে প্রদান করবে। কেউ যদি ইয়ামেনে বিশ্বাসঘাতকতা করে কিংবা বিদ্রোহ করে তাহলে তা দমনের জন্য এ অস্ত্র ব্যবহার করা হবে। যুদ্ধের পর মুসলিমরা এগুলো তাদেরকে ফিরত দিতে বাধ্য থাকবে। এ ধার দেয়ার বিনিময়ে তাদের গীর্জাসমূহ ধ্বংস করা হবে না, তাদের পুরোহিতদের বিতাড়িত করা হবে না এবং তাদের ধর্মের উপর হস্তক্ষেপ করা হবে না। চুক্তির এ শর্তগুলো ততক্ষণই বলবৎ থাকবে যতক্ষণ তারা বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করবে এবং সুদের ব্যবসায় না জড়াবে। বর্ণনাকারী ইসমাঈল বলেন, নাজরানবাসীরা সুদের ব্যবসায় জড়িয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে।
حدثنا مصرف بن عمرو اليامي، حدثنا يونس، - يعني ابن بكير - حدثنا اسباط بن نصر الهمداني، عن اسماعيل بن عبد الرحمن القرشي، عن ابن عباس، قال صالح رسول الله صلى الله عليه وسلم اهل نجران على الفى حلة النصف في صفر والبقية في رجب يودونها الى المسلمين وعارية ثلاثين درعا وثلاثين فرسا وثلاثين بعيرا وثلاثين من كل صنف من اصناف السلاح يغزون بها والمسلمون ضامنون لها حتى يردوها عليهم ان كان باليمن كيد او غدرة على ان لا تهدم لهم بيعة ولا يخرج لهم قس ولا يفتنوا عن دينهم ما لم يحدثوا حدثا او ياكلوا الربا . قال اسماعيل فقد اكلوا الربا . قال ابو داود اذا نقضوا بعض ما اشترط عليهم فقد احدثوا
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যখন পারস্যের অধিবাসীদের নবী মারা যান তখন ইবলীস তাদেরকে অগ্নিপূজায় লিপ্ত করে।
حدثنا احمد بن سنان الواسطي، حدثنا محمد بن بلال، عن عمران القطان، عن ابي جمرة، عن ابن عباس، قال ان اهل فارس لما مات نبيهم كتب لهم ابليس المجوسية
। বাজালা (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি ছিলাম আহনাফ ইবনু কায়িসের চাচা জাযই ইবনু মু‘আবিয়ার সচিব। ‘উমার (রাঃ)-এর মৃত্যুর এক বছর পূর্বে তার লেখা একটি পত্র আমাদের কাছে আসে। পত্রের বিষয়বস্তু এরূপঃ ‘‘প্রত্যেক যাদুকরকে হত্যা করবে, প্রত্যেক মুহরিম অগ্নিপূজারী স্বামী-স্ত্রীর বিবাহ ছিন্ন করবে এবং তাদেরকে যামযামা থেকে বিরত রাখবে।’’ অতঃপর ‘আমরা একদিনে তিনজন জাদুকর হত্যা করি এবং আল্লাহর কিতাবে বিধিবদ্ধ প্রতিটি অগ্নিপূজারী পুরুষ ও তার মুহরিম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করি। বর্ণনাকারী বলেন, একদা তিনি (জাযই) অনেক খাবার তৈরী করে অগ্নিপূজারীদের ডাকালেন। তিনি তার রানের উপর তরবারি রাখলেন। তারা খাবার খেলো কিন্তু গুনগুন শব্দ করলো না। তারা একটি কিংবা দু’টি খচ্চর বোঝাই রূপা দিলো। কিন্তু ‘উমার (রাঃ) কখনো অগ্নিপূজারীদের কাছ থেকে জিযয়া নেননি। অতঃপর ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ) যখন সাক্ষী দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘হাজার’ এলাকার অগ্নিপূজারীদের কাছ থেকে জিযয়া গ্রহণ করেছেন তখন তিনি তা গ্রহণ করলেন।
حدثنا مسدد بن مسرهد، حدثنا سفيان، عن عمرو بن دينار، سمع بجالة، يحدث عمرو بن اوس وابا الشعثاء قال كنت كاتبا لجزء بن معاوية عم الاحنف بن قيس اذ جاءنا كتاب عمر قبل موته بسنة اقتلوا كل ساحر وفرقوا بين كل ذي محرم من المجوس وانهوهم عن الزمزمة فقتلنا في يوم ثلاثة سواحر وفرقنا بين كل رجل من المجوس وحريمه في كتاب الله وصنع طعاما كثيرا فدعاهم فعرض السيف على فخذه فاكلوا ولم يزمزموا والقوا وقر بغل او بغلين من الورق ولم يكن عمر اخذ الجزية من المجوس حتى شهد عبد الرحمن بن عوف ان رسول الله صلى الله عليه وسلم اخذها من مجوس هجر
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যখন বাহরাইনের অধিবাসীদের পক্ষ থেকে রাজবংশের একটি লোক আসলো। যারা ছিলো হাজার এলাকার অগ্নিপূজারী সম্প্রদায়। সে কিছুক্ষণ তাঁর নিকট অবস্থান করে বেরিয়ে গেলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের জন্য কি ফায়সালা দিলেন? তখন সে বললো, মন্দ ফায়সালা দিয়েছেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিযয়া গ্রহণ করেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, লোকেরা ‘আব্দুর রাহমান (রাঃ)-এর বক্তব্যকে গ্রহণ করলো এবং আসবাযীর কাছে আমি যা শুনেছিলাম তা বর্জন করলো।
حدثنا محمد بن مسكين اليمامي، حدثنا يحيى بن حسان، حدثنا هشيم، اخبرنا داود بن ابي هند، عن قشير بن عمرو، عن بجالة بن عبدة، عن ابن عباس، قال جاء رجل من الاسبذيين من اهل البحرين - وهم مجوس اهل هجر - الى رسول الله صلى الله عليه وسلم فمكث عنده ثم خرج فسالته ما قضى الله ورسوله فيكم قال شر . قلت مه قال الاسلام او القتل . قال وقال عبد الرحمن بن عوف قبل منهم الجزية . قال ابن عباس فاخذ الناس بقول عبد الرحمن بن عوف وتركوا ما سمعت انا من الاسبذي
। উরওয়াহ ইবনুয যুবায়র (রাঃ) সূত্রে বর্ণিত। একদা হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম (রাঃ) দেখেন, হিমসের শাসক কতিপয় কিবতীর কাছ থেকে জিযয়া আদায় করতে তাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। তিনি বললেন, এ কী ব্যাপার? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যারা দুনিয়াতে মানুষকে অহেতুক শাস্তি দিবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন।
حدثنا سليمان بن داود المهري، اخبرنا ابن وهب، اخبرني يونس بن يزيد، عن ابن شهاب، عن عروة بن الزبير، ان هشام بن حكيم بن حزام، وجد رجلا وهو على حمص يشمس ناسا من النبط في اداء الجزية فقال ما هذا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله يعذب الذين يعذبون الناس في الدنيا
। হারব ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) থেকে তার নানার সূত্রে বর্ণিত। তিনি (নানা) তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উশর ধার্য হবে ইয়াহুদী ও নাসারাদের (ব্যবসায়িক পণ্যের) উপর। মুসলিমদের উপর হবে না।
حدثنا مسدد، حدثنا ابو الاحوص، حدثنا عطاء بن السايب، عن حرب بن عبيد الله، عن جده ابي امه، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " انما العشور على اليهود والنصارى وليس على المسلمين عشور
। হারব ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) তার সনদ পরম্পরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ হাদীসটি বর্ণনা করেন। তবে তাতে উশরের স্থলে খাযরাজ শব্দ উল্লেখ আছে।
حدثنا محمد بن عبيد المحاربي، حدثنا وكيع، عن سفيان، عن عطاء بن السايب، عن حرب بن عبيد الله، عن النبي صلى الله عليه وسلم بمعناه قال " خراج " . مكان " العشور