Loading...

Loading...
বইসমূহ
১৩২ হাদিসসমূহ
আবদুল হামীদ ইবনু বায়ান আল ওয়াসিতী (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করতেন যে, যখন আমরা শয্যাগ্রহণ করি তখন যেন পড়ি। তারপর জারীর এর হাদীসের হুবহু হাদীস। আর তিনি বলেছেন, সকল জীবের অকল্যাণ হতে যাদের ধারণকারী আপনিই। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪২, ইসলামিক সেন্টার)
وحدثني عبد الحميد بن بيان الواسطي، حدثنا خالد، - يعني الطحان - عن سهيل، عن ابيه، عن ابي هريرة، قال كان رسول الله صلى الله عليه وسلم يامرنا اذا اخذنا مضجعنا ان نقول . بمثل حديث جرير وقال " من شر كل دابة انت اخذ بناصيتها
আবু বাকর ইবনু আবু শাইবাহ ও আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ্ (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে একজন খাদিমের জন্য আবেদন করলেন। তখন তিনি তাকে বললেনঃ তুমি বলো, "সাত আসমানের রব হে আল্লাহ! ....." (তারপর) সুহায়ল এর পিতা থেকে বর্ণিত হাদীসের অবিকল উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৩, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا ابو اسامة، ح وحدثنا ابو بكر بن ابي، شيبة وابو كريب قالا حدثنا ابن ابي عبيدة، حدثنا ابي كلاهما، عن الاعمش، عن ابي، صالح عن ابي هريرة، قال اتت فاطمة النبي صلى الله عليه وسلم تساله خادما فقال لها " قولي اللهم رب السموات السبع " . بمثل حديث سهيل عن ابيه
ইসহাক ইবনু মূসা আল আনসারী (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন তার শয্যগ্রহণ করতে বিছানায় আসে, সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানাটা ঝাড়া দিয়ে নেয় এবং বিসমিল্লাহ’ পাঠ করে নেয়। কেননা সে জানে না যে, বিছানা ছাড়ার পর তার বিছানায় কি আছে। তারপর যখন সে শয্যগ্রহণ করতে ইচ্ছা করে তখন যেন ডান কাত হয়ে শয্যগ্রহণ করে। এরপর সে যেন বলে, "সুবহা- নাকাল্লা-হুম্মা রব্বী বিকা ওয়া যা’তু জামবী ওয়াবিকা আর ফা'উহু ইন্ আমসাক্তা নাফসী ফাগফির লাহা- ওয়া ইন্ আরসালতাহা- ফাহফাযহা- বিমা- তাহফাযু বিহি ইবা-দাকাস সলিহীন" অর্থাৎ- "আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আমার প্রতিপালক! আপনার নামেই আমি আমার পার্শ্ব (দেহ) রাখলাম, আপনার নামেই তা তুলব। আপনি যদি আমার প্রাণ আটকিয়ে রাখে তাহলে আমাকে মাফ করে দিন। আর যদি আপনি তাকে উঠবার অবকাশ দেন তাহলে তাকে রক্ষা করুন, যেমন আপনি আপনার নেক বান্দাদের রক্ষা করে থাকেন।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৪, ইসলামিক সেন্টার)
وحدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا انس بن عياض، حدثنا عبيد الله، حدثني سعيد بن ابي سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا اوى احدكم الى فراشه فلياخذ داخلة ازاره فلينفض بها فراشه وليسم الله فانه لا يعلم ما خلفه بعده على فراشه فاذا اراد ان يضطجع فليضطجع على شقه الايمن وليقل سبحانك اللهم ربي بك وضعت جنبي وبك ارفعه ان امسكت نفسي فاغفر لها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين
আবূ কুরায়ব (রহঃ) ..... উবাইদুল্লাহ ইবনু উমর (রহঃ) এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এরপর সে যেন বলে, “বিস্মিকা রব্বী ওয়াযা'তু জামবী ফা ইন্ আহ ইয়াইতা নাফসী ফারহামহা” অর্থাৎ- "হে আমার রব! তোমার নামে আমার পার্শ্ব রাখলাম। যদি আপনি আমাকে জীবিত রাখেন তাহলে তার উপর দয়া করুন।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৫, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو كريب، حدثنا عبدة، عن عبيد الله بن عمر، بهذا الاسناد وقال " ثم ليقل باسمك ربي وضعت جنبي فان احييت نفسي فارحمها
আবু বকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতেন তখন তিনি বলতেন, আলহামদু লিল্লা-হিল্লাযী আত- আমানা ওয়া সাকা-না- ওয়া কাফা-না- ওয়া আ-ওয়া-না- ফাকাম মিম্মান লা-কা-ফিয়া লাহু ওয়ালা- মু’বিয়া" অর্থাৎ “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জীবিকা দিয়েছেন, পানি পান করিয়েছেন, তিনি আমাদেরকে দায়িত্ব বহন করেছেন, আমাদের আশ্রয় দিয়েছেন। এমন অনেক আছে যাদের জন্য কোন দায়িত্ব বহনকারী নেই, আশ্রয় দাতাও নেই।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৬, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، عن حماد بن سلمة، عن ثابت، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم كان اذا اوى الى فراشه قال " الحمد لله الذي اطعمنا وسقانا وكفانا واوانا فكم ممن لا كافي له ولا ميوي
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ফারওয়াহ্ ইবনু নাওফাল আল আশজাঈ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট কি কি দুআ করতেন? তিনি আয়িশাহ (রাযিঃ) জবাব দিলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, "আল্লহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা- আমিলতু ওয়ামিন শারি মা- লাম আমল" অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব কর্মের খারাবী থেকে আশ্রয় চাই যা আমি করেছি এবং তাথেকেও যা আমি করিনি।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৭, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، واسحاق بن ابراهيم، - واللفظ ليحيى - قالا اخبرنا جرير، عن منصور، عن هلال، عن فروة بن نوفل الاشجعي، قال سالت عايشة عما كان رسول الله صلى الله عليه وسلم يدعو به الله قالت كان يقول " اللهم اني اعوذ بك من شر ما عملت ومن شر ما لم اعمل
(…/...) আবু বকর ইবনু আবূ শাইবাহ ও আবু কুরায়ব (রহঃ) ..... ফারওয়াহ ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি [আয়িশাহ (রাযিঃ)] বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেনঃ আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা- লাম আ’মাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব আমলের খারাবী হতে আশ্রয় চাই যা আমি করেছি এবং যা আমি করিনি।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৮, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قالا حدثنا عبد الله بن ادريس، عن حصين، عن هلال، عن فروة بن نوفل، قال سالت عايشة عن دعاء، كان يدعو به رسول الله صلى الله عليه وسلم فقالت كان يقول " اللهم اني اعوذ بك من شر ما عملت وشر ما لم اعمل
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার ও মুহাম্মাদ ইবনু আমর ইবনু জাবালাহ্ (রহঃ) ..... হুসায়ন (রহঃ) হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। তবে মুহাম্মাদ ইবনু জাফারের হাদীসে "ওয়া মিন্ শারি মা- লাম আমল" অর্থাৎ- "এবং আমি যা করিনি তার খারাবী হতে" কথাটি উল্লেখ নেই। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৪৯, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا ابن ابي عدي، ح وحدثنا محمد، بن عمرو بن جبلة حدثنا محمد، - يعني ابن جعفر - كلاهما عن شعبة، عن حصين، بهذا الاسناد مثله غير ان في حديث محمد بن جعفر " ومن شر ما لم اعمل
‘আবদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি তাঁর দু’আয় বলতেন, "আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন্ শাররি মা- আমিলতু ওয়া মিন্ শারি মা লাম আ'মাল" অর্থাৎ- "হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই সেসব কর্মের খারাবী হতে, যা আমি করেছি এবং যা আমি করিনি তা থেকেও।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫০, ইসলামিক সেন্টার)
وحدثني عبد الله بن هاشم، حدثنا وكيع، عن الاوزاعي، عن عبدة بن ابي لبابة، عن هلال بن يساف، عن فروة بن نوفل، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم كان يقول في دعايه " اللهم اني اعوذ بك من شر ما عملت وشر ما لم اعمل
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) .... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “আল্ল-হুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আ-মানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাব্তু ওয়াবিকা খ-সামতু আল্ল-হুম্মা ইন্নী আউযু বিইয্যাতিকা লা- ইলা-হা ইল্লা- আনতা আন তুযিল্লানী আনতাল হাইয়্যুল্লায়ী লা- ইয়ামতু ওয়াল জিননু ওয়াল ইন্সু ইয়ামূতুন", অর্থাৎ- "হে আল্লাহ! আমি আপনার কাছেই আত্মসমর্পণ করেছি, আপনার প্রতিই বিশ্বাস স্থাপন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার দিকেই ফিরে যাচ্ছি এবং আপনার সহযোগিতায়ই শক্রদের বিপক্ষে যুদ্ধ করেছি। হে আল্লাহ! আপনার সম্মানের নিকট আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোন মা’বূদ নেই। আপনি আমাকে বিভ্রান্তির পথ থেকে বাঁচান। আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর জিন জাতি ও মানব জাতি মারা যাবে।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫১, ইসলামিক সেন্টার)
حدثني حجاج بن الشاعر، حدثنا عبد الله بن عمرو ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا الحسين، حدثني ابن بريدة، عن يحيى بن يعمر، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم كان يقول " اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت اللهم اني اعوذ بعزتك لا اله الا انت ان تضلني انت الحى الذي لا يموت والجن والانس يموتون
আবূ তাহির (রহঃ) ….. আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। (তিনি বলেন,) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণে থাকতেন তখন সকালবেলা বলতেন, “সামি’আ সা-মিউন বিহামদিল্লা-হি ওয়া হুসনি বালা-য়িহি ‘আলাইনা- রব্বানা- স-হিব্না- ওয়া আফযিল আলাইনা- 'আ-য়িযান্ রিল্লা-হি মিনান্না-র" অর্থাৎ- “শ্রবণকারী শ্রবণ করুক এবং আল্লাহর দেয়া কল্যাণ ও নি’আমাতের উপর আমাদের প্রশংসার সাক্ষী থাকুক। হে আমাদের রব! আপনি আমাদের সাখী হোন এবং আমাদের উপর অনুগ্রহ দান করুন। আমি মহান আল্লাহর নিকট জাহান্নাম হতে আশ্রয় চাই।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫২, ইসলামিক সেন্টার)
حدثني ابو الطاهر، اخبرنا عبد الله بن وهب، اخبرني سليمان بن بلال، عن سهيل، بن ابي صالح عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان اذا كان في سفر واسحر يقول " سمع سامع بحمد الله وحسن بلايه علينا ربنا صاحبنا وافضل علينا عايذا بالله من النار
উবাইদুল্লাহ ইবনু মুআয আল আম্বারী (রহঃ) ..... আবু মূসা আল আশ’আরী (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি এ দু’আর মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করতেন, “আল্ল-হুম্মাগ ফির্লী খতীআতী ওয়া জাহ্লী ওয়া ইসরা-ফী কী আমরী ওয়ামা- আনতা আ’লামু বিহি মিন্নী, আল্ল-হুম্মাগ ফিরলী জিদ্দী ওয়া হাযলী ওয়া খতায়ী ওয়া আমদী ওয়া কুল্লু যালিকা ইন্দী, আল্ল-হুম্মাগ ফিরলী মা- কদ্দামতু ওয়ামা- আখখারতু ওয়ামা- আসরারতু ওয়ামা- আ’লানতু ওয়ামা- আনতা আ’লামু বিহি মিন্নী আনতাল মুকাদ্দিমু ওয়া আন্তাল মুয়াখখিরু ওয়া আনতা আলা- কুল্লি শাইয়িন কদীর" অর্থাৎ- "হে আল্লাহ! আপনি আমার পাপ, আমার অজ্ঞতা ও আমার কাজের সীমালঙ্ঘনকে মার্জনা করে দিন। আপনি এ বিষয়ে আমার চেয়ে সর্বাধিক জ্ঞাত। হে আল্লাহ! আমাকে মাফ করে দিন আমার আন্তরিকতাপূর্ণ ও রসিকতামূলক অপরাধ এবং আমার ইচ্ছাকৃত ও ভুলক্রমে সব রকমের অপরাধগুলো (যা আমি করেছি)। হে আল্লাহ! মাফ করে দিন যা আমি আগে করে ফেলেছি এবং যা আমি পরে করব, যা আমি গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি। আর আপনি আমার চাইতে আমার সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। আপনিই একমাত্র অগ্রবর্তী এবং আপনিই একমাত্র পরবর্তী। আপনি সব বিষয়ের উপর ক্ষমতাবান।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৩, ইসলামিক সেন্টার)
حدثنا عبيد الله بن معاذ العنبري، حدثنا ابي، حدثنا شعبة، عن ابي اسحاق، عن ابي بردة بن ابي موسى الاشعري، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم انه كان يدعو بهذا الدعاء " اللهم اغفر لي خطييتي وجهلي واسرافي في امري وما انت اعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وخطيي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وانت الموخر وانت على كل شىء قدير
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... শুবাহ (রহঃ) এর সানাদে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৪, ইসলামিক সেন্টার)
وحدثناه محمد بن بشار، حدثنا عبد الملك بن الصباح المسمعي، حدثنا شعبة، في هذا الاسناد
ইবরাহীম ইবনু দীনার (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “আল্ল-হুম্মা আসলিহলী দীনিয়াল্লিয়ী হুওয়া ইসমাতু আমরী ওয়া আস্লিহলী দুন্ইয়াল্লাতী ফীহা মা’আ-শী ওয়া আসলিহলী আ-খিরতিল্লাতী ফীহা মাআ-দী ওয়াজ আলিল হায়া-তা যিয়া-দাতান্ লী ফী কুল্লি খইরি ওয়াজ আলিল মাওতা রা-হাতান মিন্ কুল্লি শাররিন" অর্থাৎ- "হে আল্লাহ! আপনি আমার দীন পরিশুদ্ধ করে দিন, যে দীনই আমার নিরাপত্তা। আপনি শুদ্ধ করে দিন আমার দুনিয়াকে, যেথায় আমার জীবনোপকরণ রয়েছে। আপনি সংশোধন করে দিন আমার আখিরাতকে, যেখানে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আপনি আমার আয়ুষ্কালকে বৃদ্ধি করে দিন প্রত্যেকটি ভালো কর্মের জন্য এবং আপনি আমার মরণকে বিশ্রামাগার বানিয়ে দিন সব প্রকার খারাবী হতে।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৫, ইসলামিক সেন্টার)
حدثنا ابراهيم بن دينار، حدثنا ابو قطن، عمرو بن الهيثم القطعي عن عبد العزيز، بن عبد الله بن ابي سلمة الماجشون عن قدامة بن موسى، عن ابي صالح السمان، عن ابي هريرة، قال كان رسول الله صلى الله عليه وسلم يقول " اللهم اصلح لي ديني الذي هو عصمة امري واصلح لي دنياى التي فيها معاشي واصلح لي اخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি এ বলে দুআ করতেন, “আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল “আফা-ফা ওয়াল গিনা” অর্থাৎ- "হে আল্লাহ! আমি আপনার নিকট পথনির্দেশ, আল্লাহভীতি, চারিত্রিক উৎকর্ষতা ও সচ্ছলতার জন্য দুআ করছি।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৬, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم انه كان يقول " اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى
(…/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ...... ইবনু ইসহাক (রহঃ) এর সানাদে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। কিন্তু পার্থক্য এটুকু যে, ইবনুল মুসান্না তার বর্ণিত হাদীসে الْعَفَافَ এর স্থলে الْعِفَّةَ (হারাম থেকে পবিত্রতা) শব্দ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৭, ইসলামিক সেন্টার)
وحدثنا ابن المثنى، وابن، بشار قالا حدثنا عبد الرحمن، عن سفيان، عن ابي، اسحاق بهذا الاسناد . مثله غير ان ابن المثنى، قال في روايته " والعفة
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইসহাক ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদের নিকট তেমনই বলব যেমনটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেনঃ "আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুৱ্নি ওয়াল বুখ্লি ওয়াল হারামি ওয়া আযা-বিল কবরি, আল্ল-হুম্মা আ-তি নাফসী তাকওয়া-হা ওয়াযাক্কিহা- আনতা খইরু মান্ যাককা-হা আনতা ওয়ালী ইউহা- ওয়া মাওলা-হা-, আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা- ইয়ান্ফা'উ ওয়ামিন কলবিনু লা- ইয়াখশাউ ওয়ামিন নাফসিন লা- তাশবাউ ওয়ামিন দা’ওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা-” অর্থাৎ- "হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অপারগতা, অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ! আপনি আমার অন্তরে পরহেযগারিতা দান করুন এবং একে সংশোধন করে দিন। আপনি একমাত্র সর্বোত্তম সংশোধনকারী এবং আপনিই একমাত্র তার মালিক ও আশ্রয়স্থল। হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই এমন ইলম হতে যা কোন উপকারে আসবে না ও এমন অন্তঃকরণ থেকে যা আল্লাহর ভয়ে ভীত হয় না; এমন আত্মা থেকে যা কক্ষনও তৃপ্ত হয় না। আর এমন দু’আ থেকে যা কবুল হয় না।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৮, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، ومحمد بن عبد الله بن نمير، - واللفظ لابن نمير - قال اسحاق اخبرنا وقال الاخران، حدثنا ابو معاوية، عن عاصم، عن عبد الله بن الحارث، وعن ابي عثمان النهدي، عن زيد بن ارقم، قال لا اقول لكم الا كما كان رسول الله صلى الله عليه وسلم يقول كان يقول " اللهم اني اعوذ بك من العجز والكسل والجبن والبخل والهرم وعذاب القبر اللهم ات نفسي تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
কুতাইবাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন সন্ধ্যা হত তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “আম্সাইনা- ওয়া আম্সাল মুল্কু লিল্লা-হি ওয়াল হাম্দু লিল্লা-হি লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি ছাড়া কোন মা’বুদ নেই। তিনি একক সত্তা, তার কোন শারীক নেই।” হাসান (রহঃ) বলেন, আমাকে যুবায়দ (রহঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি ইবরাহীম (রহঃ) হতে এ দু’আটি মুখস্থ করেছেনঃ “লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া আলা- কুল্লি শাইয়িন কদীর, আল্ল-হুম্মা আসআলুকা খইরা হা-যিহিল লাইলাতি ওয়া আউযুবিকা মিন্ শাররি হা-যিহিল লাইলাতি ওয়া শাররি মা-বাদাহা আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়া সূয়িল কিবারি, আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন আযা-বিন ফিন্না-রি ওয়া আযা-বিন ফিল কবরি।” অর্থাৎ, “রাজত্ব তার মালিকানাধীন, সকল প্রশংসা তারই, তিনিই সকল কিছুর উপর ক্ষমতবান। হে আল্লাহ! আমি আপনার নিকট এ রাতের কল্যাণ প্রত্যাশা করি এবং আশ্রয় চাই এ রাতের খারাবী হতে এবং এর পরবর্তী রাতের অনিষ্ট থেকেও। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা থেকে ও অহংকারের খারাবী থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৫৯, ইসলামিক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا عبد الواحد بن زياد، عن الحسن بن عبيد الله، حدثنا ابراهيم بن سويد النخعي، حدثنا عبد الرحمن بن يزيد، عن عبد الله بن مسعود، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا امسى قال " امسينا وامسى الملك لله والحمد لله لا اله الا الله وحده لا شريك له " . قال الحسن فحدثني الزبيد انه حفظ عن ابراهيم في هذا " له الملك وله الحمد وهو على كل شىء قدير اللهم اسالك خير هذه الليلة واعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها اللهم اني اعوذ بك من الكسل وسوء الكبر اللهم اني اعوذ بك من عذاب في النار وعذاب في القبر
উসমান ইবনু আবু শাইবাহ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রায়িঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন সন্ধ্যা হয়ে যেত সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “আম্সাইনা- ওয়া আমসাল মুল্কু লিল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও সন্ধ্যায় উপনীত হয়েছে। আল্লাহর জন্যই সকল কৃতজ্ঞতা। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা’বুদ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই।” রাবী বলেন যে, তিনি তার দু’আর মধ্যে বলেছেন, "লাহুল মুলকু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া আলা- কুল্লি শাইয়িন কদীর, রব্বি আস্আলুকা খইরা মা- ফী হা-যিহিল লাইলাতি ওয়া খইরা মা- বাদাহা- ওয়া আউযুবিকা মিন শাররি মা- ফী হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা- বাদাহা- রব্বি আউযুবিকা মিনাল কাসালি ওয়া সুয়িল কিবারি রব্বি আউযুবিকা মিন আযা-বিন ফিন্না-রি ওয়া আযা-বিন ফিল কবরি”, অর্থাৎ- “রাজত্ব তারই, প্রশংসা তারই এবং তিনিই সব বিষয়ের উপর ক্ষমতাবান। হে আমার রব! আমি আপনার নিকট কল্যাণ চাই এ রাতের এবং পরবর্তী রাতেরও। আর আমি আপনার নিকট আশ্রয় চাই এ রাত্রের খারাবী হতে এবং এর পরবর্তী রাতের খারাবী হতেও। হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা, অহঙ্কারের অশুভ পরিণতি থেকে। হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নাম ও কবরের শাস্তি হতে।" আর যখন ভোর হতো, তিনি বলতেনঃ “আসবাহনা- ওয়া আসবাহাল মুলকু লিল্লা-হি", অর্থাৎ “আমরা ভোরে পৌছেছি এবং আল্লাহর রাজ্যও ভোরে পৌছেছে।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৬০, ইসলামিক সেন্টার)
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن الحسن بن عبيد الله، عن ابراهيم، بن سويد عن عبد الرحمن بن يزيد، عن عبد الله، قال كان نبي الله صلى الله عليه وسلم اذا امسى قال " امسينا وامسى الملك لله والحمد لله لا اله الا الله وحده لا شريك له " . قال اراه قال فيهن " له الملك وله الحمد وهو على كل شىء قدير رب اسالك خير ما في هذه الليلة وخير ما بعدها واعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها رب اعوذ بك من الكسل وسوء الكبر رب اعوذ بك من عذاب في النار وعذاب في القبر " . واذا اصبح قال ذلك ايضا " اصبحنا واصبح الملك لله
আবু বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন সন্ধ্যা হতো তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ "أَمْسَيْـنَا وَأَمْسَـى الْمُـلْكُ لِلَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، لاَ شَرِيْكَ لَهُ، اَللَّهُمََّ! إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وخَـيْرِ مَا فِيْهَا، وَأَعـوْذُ بِكَ مِنْ شَـرِّها وَشَرِّ مَا فِيْهَـا، اَللَّهُمََّ! إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوْءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ". “আমসাইনা- ওয়া আমসাল মুল্কু লিল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিন্ খইরি হাযিহিল লাইলাতি ওয়া খইরি মা- ফীহা- ওয়া আউযুবিকা মিন্ শাররিহা- ওয়া শাররি মা- ফীহা- আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুয়িল কিবারি ওয়া ফিতনাতিদ দুনইয়া ওয়া আযা-বিন ফিল কবরি", অর্থাৎ- "আমরা সন্ধ্যায় পৌছেছি এবং পৃথিবী আল্লাহর জন্য সন্ধ্যায় পৌছেছে। সকল প্রকার প্রশংসা আল্লাহরই। আল্লাহ ছাড়া কোন মা’বূদ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই। হে আল্লাহ! আমি আপনার নিকট কল্যাণ চাই এ রাত্রের ও তার পরবর্তী রাত্রের এবং আমি আপনার নিকট আশ্রয় চাই এ রাত্র ও এর পরবর্তী রাত্রের খারাবী হতে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা, বার্ধক্য, অহঙ্কারের খারাবী দুনিয়ার ফিতনাহ্ ও কবরের শাস্তি হতে।” হাসান ইবনু উবাইদুল্লাহ (রহঃ) বলেছেন, যুবায়দ (রহঃ) আবদুল্লাহ (রাযিঃ) এর সানাদে মারফু সূত্রে একটু বর্ধিত বলেছেন। তিনি বলেন, “লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা- কুল্লি শাইয়িন কদীর", অর্থাৎ "আল্লাহ ভিন্ন অন্য কোন মা’বূদ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই। রাজত্ব তারই, প্রশংসা তারই এবং তিনিই সকল বিষয়ের উপর ক্ষমতাবান।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৬১, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حسين بن علي، عن زايدة، عن الحسن بن، عبيد الله عن ابراهيم بن سويد، عن عبد الرحمن بن يزيد، عن عبد الله، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا امسى قال " امسينا وامسى الملك لله والحمد لله لا اله الا الله وحده لا شريك له اللهم اني اسالك من خير هذه الليلة وخير ما فيها واعوذ بك من شرها وشر ما فيها اللهم اني اعوذ بك من الكسل والهرم وسوء الكبر وفتنة الدنيا وعذاب القبر " . قال الحسن بن عبيد الله وزادني فيه زبيد عن ابراهيم بن سويد عن عبد الرحمن بن يزيد عن عبد الله رفعه انه قال " لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شىء قدير