Loading...

Loading...
বইসমূহ
২০১ হাদিসসমূহ
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ রাবী’ ও কুতাইবাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরানী রংয়ের কাপড় পরতে নিষেধ করেছেন। কুতাইবাহ (রহঃ) বলেন, হাম্মাদ (রহঃ) বলেছেন, অর্থাৎ- পুরুষদেরকে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩২৮, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو الربيع، وقتيبة بن سعيد، قال يحيى اخبرنا حماد، بن زيد وقال الاخران حدثنا حماد، عن عبد العزيز بن صهيب، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم نهى عن التزعفر . قال قتيبة قال حماد يعني للرجال
(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ‘আমর আন্ নাকিদ, যুহায়র ইবনু হারব, ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে জাফরানী রং-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩২৯, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، وعمرو الناقد، وزهير بن حرب، وابن، نمير وابو كريب قالوا حدثنا اسماعيل، - وهو ابن علية - عن عبد العزيز بن صهيب، عن انس، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يتزعفر الرجل
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (মাক্কাহ) বিজয়ের বৎসর অথবা (রাবী বলেছেন, বর্ণনা সংশয়) (মাক্কাহ) বিজয়ের দিবসে (আবূ বাকর এর আব্বা) আবূ কুহাফাহ্ (রাযিঃ) কে পেশ করা হলো অথবা (বর্ণনা সংশয়, বর্ণনাকারী বলেছেন-) তিনি (নিজেই) এলেন। তার মাথা ('র চুল) ও দাড়ি সাগাম* বা সাগামাহ-এর ন্যায় (শুভ্র) ছিল। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করলেন, অথবা (বর্ণনা সন্দেহ, বর্ণনাকারী বলেছেন) তাকে নিয়ে যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বললেন, এ (সাদা রং) টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩০, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، اخبرنا ابو خيثمة، عن ابي الزبير، عن جابر، قال اتي بابي قحافة او جاء عام الفتح او يوم الفتح وراسه ولحيته مثل الثغام او الثغامة فامر او فامر به الى نسايه قال " غيروا هذا بشىء
আবূ তাহির (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মাক্কাহ বিজয়ের দিবসে আবূ কুহাফাহ্ (রাযিঃ) কে নিয়ে আসা হলো; তার চুল-দাড়ি ছিল সাগামা'র ন্যায় শুভ্র। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩১, ইসলামিক সেন্টার)
وحدثني ابو الطاهر، اخبرنا عبد الله بن وهب، عن ابن جريج، عن ابي الزبير، عن جابر بن عبد الله، قال اتي بابي قحافة يوم فتح مكة وراسه ولحيته كالثغامة بياضا فقال رسول الله صلى الله عليه وسلم " غيروا هذا بشىء واجتنبوا السواد
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী ও নাসারারা খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩২, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو بكر بن ابي شيبة وعمرو الناقد وزهير بن حرب - واللفظ ليحيى - قال يحيى اخبرنا وقال الاخرون، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن ابي سلمة، وسليمان بن يسار، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " ان اليهود والنصارى لا يصبغون فخالفوهم
সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জিবরীল (আঃ) কোন এক নির্দিষ্ট সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসার অঙ্গীকার করলেন। তবে ঠিক সময়ে তিনি আসলেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি লাঠি ছিল তিনি তা হাত থেকে ছুড়ে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তার অঙ্গীকার ভঙ্গ করেন না; তাঁর রসূলগণও না। তারপর তিনি ভালভাবে তার খাটের তলায় একটি কুকুর সাবক লক্ষ্য করলেন। সে সময় তিনি বললেন, হে ‘আয়িশাহ! কুকুর (ছানা)টি এখানে প্রবেশ করলো কখন? আয়িশাহ (রাযিঃ) বললেন, আল্লাহর শপথ আমি এ ব্যাপারে অজ্ঞাত। সে সময় তিনি নির্দেশ দিলেন সেটিকে বের করে দেয়া হলো। এমন সময় জিবরীল (আঃ) আসলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপনি আমাকে অঙ্গীকার করেছিলেন, তাই আমি আপনার অপেক্ষায় বসেছিলাম কিন্তু আপনি আসলেন না। তিনি বললেন, আপনার গৃহে (অবস্থানরত) কুকুরটি আমার জন্য বাধা স্বরূপ ছিল। কেননা যে গৃহে কোন ছবি অথবা কুকুর থাকে, সে গৃহের ভিতরে আমরা (রহমতের ফেরেশতারা) যাই না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৩, ইসলামিক সেন্টার)
حدثني سويد بن سعيد، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابي سلمة بن عبد، الرحمن عن عايشة، انها قالت واعد رسول الله صلى الله عليه وسلم جبريل عليه السلام في ساعة ياتيه فيها فجاءت تلك الساعة ولم ياته وفي يده عصا فالقاها من يده وقال " ما يخلف الله وعده ولا رسله " . ثم التفت فاذا جرو كلب تحت سريره فقال " يا عايشة متى دخل هذا الكلب ها هنا " . فقالت والله ما دريت . فامر به فاخرج فجاء جبريل فقال رسول الله صلى الله عليه وسلم " واعدتني فجلست لك فلم تات " . فقال منعني الكلب الذي كان في بيتك انا لا ندخل بيتا فيه كلب ولا صورة
(…/...) ইসহাক ইবনু ইবরাহীম হানযালী (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে বর্ণনা করেন যে, জিব্রীল (আঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসার অঙ্গীকার করেছিলেন। ..... অতঃপর তিনি হাদীস শেষ পর্যন্ত উল্লেখ করেছেন। কিন্তু তিনি রাবী আবদুল আযীয ইবনু আবূ হাযিম (রহঃ) বর্ণিত হাদীসের মতো তার বর্ণনা এত লম্বা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৪, ইসলামিক সেন্টার)
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا المخزومي، حدثنا وهيب، عن ابي، حازم بهذا الاسناد ان جبريل، وعد رسول الله صلى الله عليه وسلم ان ياتيه . فذكر الحديث ولم يطوله كتطويل ابن ابي حازم
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মাইমূনাহ্ (রাযিঃ) আমাকে বলেছেন যে, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমৰ্ষ অবস্থায় সকালে উঠলেন। তখন মাইমূনাহ্ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আজকে আপনার চেহারা মুবারক বিষন্ন দেখছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জিবরীল (আঃ) আজ রাত্রে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেননি। জেনে রাখো, আল্লাহর কসম! তিনি (কক্ষনো) আমার সঙ্গে ওয়াদা খিলাফ করেননি। পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা (ঘেরা খাট)-এর নিচে একটি কুকুর ছানার কথা তার স্মরণ হলো। তিনি নির্দেশ করলে সেটি বের করে দেয়া হলো। অতঃপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ঐ (কুকুর শাবক বসার) স্থানে ছিটিয়ে দিলেন। অতঃপর সূর্যাস্ত হলে জিবরীল (আঃ) তার সঙ্গে সাক্ষাৎ করলেন। সে সময় তিনি তাকে বললেন, আপনি তো গত রাত্রে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ। তবে আমরা (ফেরেশতারা) সে সকল গৃহে প্রবেশ করি না যে সকল গৃহে কোন কুকুর থাকে। অথবা কোন (প্রাণীর) ছবি থাকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকাল বেলায় কুকুর নিধনের নির্দেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের (পাহারাদার) কুকুরও মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে মুক্তি দিয়েছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫, ইসলামিক সেন্টার)
حدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن ابن السباق، ان عبد الله بن عباس، قال اخبرتني ميمونة، ان رسول الله صلى الله عليه وسلم اصبح يوما واجما فقالت ميمونة يا رسول الله لقد استنكرت هييتك منذ اليوم . قال رسول الله صلى الله عليه وسلم " ان جبريل كان وعدني ان يلقاني الليلة فلم يلقني ام والله ما اخلفني " . قال فظل رسول الله صلى الله عليه وسلم يومه ذلك على ذلك ثم وقع في نفسه جرو كلب تحت فسطاط لنا فامر به فاخرج ثم اخذ بيده ماء فنضح مكانه فلما امسى لقيه جبريل فقال له " قد كنت وعدتني ان تلقاني البارحة " . قال اجل ولكنا لا ندخل بيتا فيه كلب ولا صورة . فاصبح رسول الله صلى الله عليه وسلم يوميذ فامر بقتل الكلاب حتى انه يامر بقتل كلب الحايط الصغير ويترك كلب الحايط الكبير
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ আমর আন নাকিদ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ তালহাহ্ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেন, ফেরেশতাগণ সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা কোন (প্রাণীর) ছবি থাকে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৬, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو بكر بن ابي شيبة وعمرو الناقد واسحاق بن ابراهيم قال يحيى واسحاق اخبرنا وقال الاخران، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عبيد، الله عن ابن عباس، عن ابي طلحة، عن النبي صلى الله عليه وسلم قال " لا تدخل الملايكة بيتا فيه كلب ولا صورة
আবূ তাহির (রহঃ) ও হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ তালহাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, ফেরেশতারা এমন কোন গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কুকুর অথবা (প্রাণীর) ছবি থাকে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৭, ইসলামিক সেন্টার)
حدثني ابو الطاهر، وحرملة بن يحيى، قالا اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، انه سمع ابن عباس، يقول سمعت ابا طلحة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تدخل الملايكة بيتا فيه كلب ولا صورة
ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে সানাদের মাঝে মা'মার (রহঃ)عن এর স্থানেأخبر লিখেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৮, ইসলামিক সেন্টার)
وحدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، بهذا الاسناد . مثل حديث يونس وذكره الاخبار في الاسناد
কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবূ তালহাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফেরেশতারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন ছবি থাকে। বর্ণনাকারী বুস্র (রহঃ) বলেন, এরপর যায়দ (রহঃ) পীড়িত হয়ে পড়লে আমরা তাকে দেখতে গেলাম। লক্ষ্য করলাম তার দরজায় একটি পর্দা রয়েছে, যাতে ছবি রয়েছে। আমি সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমূনাহ্ (রাযিঃ) এর পালিত সন্তান উবাইদুল্লাহ খাওলানী (রহঃ) কে বললাম— (পূর্বে এক দিন) ছবির বিষয়ে কি যায়দ (রহঃ) আমাদের নিকট হাদীস উল্লেখ করেছেন (আর এখন তার পর্দায় ছবি!)? উবাইদুল্লাহ বললেন, তুমি কি তার এ কথাটি শোননি। তিনি এটাও বলেছেন যে, কোন কাপড়ে আঁকা ছবি এর আওতাভুক্ত নয়।* (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৯, ইসলামিক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن بكير، عن بسر بن سعيد، عن زيد بن خالد، عن ابي طلحة، صاحب رسول الله صلى الله عليه وسلم انه قال ان رسول الله صلى الله عليه وسلم قال " ان الملايكة لا تدخل بيتا فيه صورة " . قال بسر ثم اشتكى زيد بعد فعدناه فاذا على بابه ستر فيه صورة - قال - فقلت لعبيد الله الخولاني ربيب ميمونة زوج النبي صلى الله عليه وسلم الم يخبرنا زيد عن الصور يوم الاول فقال عبيد الله الم تسمعه حين قال الا رقما في ثوب
আবূ তাহির (রহঃ) ..... আবূ তালহাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন ছবি রয়েছে। রাবী বুস্র (রহঃ) বলেন, যায়দ ইবনু খালিদ (রহঃ) পীড়িত হলে, আমরা তাকে দেখতে গেলাম। সে সময় আমরা তার ঘরে একটি পর্দায় অনেক ছবি আছে দেখতে পেলাম। সে সময় আমি উবাইদুল্লাহ খাওলানী (রহঃ) কে বললাম, তিনি কি ছবির ব্যাপারে আমাদের কাছে হাদীস উল্লেখ করেননি? উত্তরে বললেন, তিনি বলেছিলেন তবে কাপড়ে আঁকা ছবি। তুমি কি তা শুনতে পাওনি? আমি বললাম, না। তিনি বললেন, অবশ্যই তিনি বলেছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪০, ইসলামিক সেন্টার)
حدثنا ابو الطاهر، اخبرنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، ان بكير بن، الاشج حدثه ان بسر بن سعيد حدثه ان زيد بن خالد الجهني حدثه ومع، بسر عبيد الله الخولاني ان ابا طلحة، حدثه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تدخل الملايكة بيتا فيه صورة " . قال بسر فمرض زيد بن خالد فعدناه فاذا نحن في بيته بستر فيه تصاوير فقلت لعبيد الله الخولاني الم يحدثنا في التصاوير قال انه قال الا رقما في ثوب الم تسمعه قلت لا . قال بلى قد ذكر ذلك
(…/২১০৭) রাবী [যায়দ ইবনু খালিদ (রহঃ)] বলেন, অতঃপর আমি আয়িশাহ (রাযিঃ) এর কাছে গিয়ে প্রশ্ন করলাম, ইনি (আবূ তালহাহ) আমাকে বলেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা মূর্তি থাকে। আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, না। কিন্তু আমি যা করতে তাকে দেখেছি, তার বর্ণনা তোমাদের নিকটে দিচ্ছি। আমি তাকে লক্ষ্য করেছি, তিনি (কোন) জিহাদে বেরিয়ে গেলেন। সে সময় আমি একটি পাতলা নরম শাল জোগাড় করলাম এবং তা দ্বারা দরজার পর্দা তৈরি করলাম। তিনি প্রত্যাবর্তন করে যখন চাদরটি প্রত্যক্ষ করলেন, তখন তার চেহারায় আমি বিমৰ্ষভাব লক্ষ্য করলাম। তিনি তা টেনে নামিয়ে ফেললেন; এমনকি তা ছিড়ে ফেললেন কিংবা টুকরা টুকরা করে ফেললেন। আর বললেন, মহান আল্লাহ আমাদেরকে পাথর অথবা মাটিকে বস্ত্র পরানোর নির্দেশ দেননি। আয়িশাহ (রাযিঃ) বলেন, আমরা চাদরটি কেটে দুটি বালিশ তৈরি করলাম এবং সে দুটির অভ্যন্তরে খেজুর বৃক্ষের আঁশ ঢুকিয়ে দিলাম। তাতে তিনি আমাকে আর দোষারোপ করলেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪১, ইসলামিক সেন্টার)
حدثنا اسح��اق بن ابراهيم، اخبرنا جرير، عن سهيل بن ابي صالح، عن سعيد، بن يسار ابي الحباب مولى بني النجار عن زيد بن خالد الجهني، عن ابي طلحة الانصاري، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تدخل الملايكة بيتا فيه كلب ولا تماثيل " . قال فاتيت عايشة فقلت ان هذا يخبرني ان النبي صلى الله عليه وسلم قال " لا تدخل الملايكة بيتا فيه كلب ولا تماثيل " . فهل سمعت رسول الله صلى الله عليه وسلم ذكر ذلك فقالت لا ولكن ساحدثكم ما رايته فعل رايته خرج في غزاته فاخذت نمطا فسترته على الباب فلما قدم فراى النمط عرفت الكراهية في وجهه فجذبه حتى هتكه او قطعه وقال " ان الله لم يامرنا ان نكسو الحجارة والطين " . قالت فقطعنا منه وسادتين وحشوتهما ليفا فلم يعب ذلك على
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর থেকে প্রত্যাবর্তন করলেন। আমি দরজায় একটি আঁচলযুক্ত মসৃণ পর্দা ঝুলিয়ে দিলাম, তাতে পাখাযুক্ত ঘোড়া (এর ছবি) ছিল। তিনি আমাকে নির্দেশ করলেন। সে সময় আমি তা খুলে ফেললাম। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৩, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قالا حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، عن عايشة، قالت قدم رسول الله صلى الله عليه وسلم من سفر وقد سترت على بابي درنوكا فيه الخيل ذوات الاجنحة فامرني فنزعته
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ও আবূ কুরায়ব (রহঃ) ..... ওয়াকী (রহঃ) হতে উপরোক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু আবদার হাদীসে 'সফর হতে ফিরে আসলেন' কথাটি নেই। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৪, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبدة، ح وحدثناه ابو كريب، حدثنا وكيع، بهذا الاسناد وليس في حديث عبدة قدم من سفر
মানসুর ইবনু আবূ মুযাহিম (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট (হুজরায়) আসলেন। সে সময় আমি একটি মসৃণ বস্ত্রের পর্দা লাগিয়ে রেখেছিলাম, যাতে কোন ছবি ছিল। যার দরুন তার চেহারা বিমর্ষ হয়ে গেল। অতঃপর তিনি পর্দাটি হাতে নিয়ে তা ছিড়ে ফেললেন; তারপরে বললেনঃ কিয়ামতের দিবসে ভয়ঙ্কর শাস্তি ভোগকারী ব্যক্তিদের মধ্যে ওরাও থাকবে, যারা আল্লাহর সৃষ্টির সাথে তুলনা কার্যে অগ্রসর হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৫, ইসলামিক সেন্টার)
حدثنا منصور بن ابي مزاحم، حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن القاسم، بن محمد عن عايشة، قالت دخل على رسول الله صلى الله عليه وسلم وانا متسترة بقرام فيه صورة فتلون وجهه ثم تناول الستر فهتكه ثم قال " ان من اشد الناس عذابا يوم القيامة الذين يشبهون بخلق الله
হারমালাহ্ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আয়িশাহ্ (রহঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ["আয়িশাহ্ (রাযিঃ)-এর] ঘরে ঢুকলেন ..... পরবর্তী অংশ ইবরাহীম ইবনু সা'দ (রহঃ) এর হাদীসের অবিকল। তবে ইউনুস বলেছেন, তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার দিকে ঝুঁকলেন এবং তার হাত দ্বারা তা টুকরো টুকরো করে ফেললেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৬, ইসলামিক সেন্টার)
وحدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن القاسم بن محمد، ان عايشة، حدثته ان رسول الله صلى الله عليه وسلم دخل عليها . بمثل حديث ابراهيم بن سعد غير انه قال ثم اهوى الى القرام فهتكه بيده
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) .... যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে বর্ণনা করছেন। তবে ইবনু উয়াইনাহ্ (রহঃ) এবং মা'মার (রহঃ) এর হাদীসে বর্ণিত আছেإِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا তারাمن اشد الناس (অর্থ একই) বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৭, ইসলামিক সেন্টার)
حدثناه يحيى بن يحيى، وابو بكر بن ابي شيبة وزهير بن حرب جميعا عن ابن عيينة، ح وحدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، بهذا الاسناد . وفي حديثهما " ان اشد الناس عذابا " . لم يذكرا من
(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, সে সময় আমি আমার একটি তাক পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম, যার মধ্যে ছবি ছিল। তিনি সেটি দেখতে পেয়ে ছিড়ে ফেললেন এবং তার চেহারা বিমর্ষ হয়ে গেল। তিনি বললেন, হে ‘আয়িশাহ! কিয়ামতের দিন আল্লাহ তা'আলার নিকট ঐ সমস্ত ব্যক্তি ভয়ঙ্কর শাস্তি আস্বাদন করবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করে। আয়িশাহ্ (রাযিঃ) বলেন, আমরা সে সময় সেটি কেটে ফেললাম এবং সেটা দ্বারা একটা বা দু’টো বালিশ তৈরি করলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৮, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، وزهير بن حرب، جميعا عن ابن عيينة، - واللفظ لزهير - حدثنا سفيان بن عيينة، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، انه سمع عايشة، تقول دخل على رسول الله صلى الله عليه وسلم وقد سترت سهوة لي بقرام فيه تماثيل فلما راه هتكه وتلون وجهه وقال " يا عايشة اشد الناس عذابا عند الله يوم القيامة الذين يضاهون بخلق الله " . قالت عايشة فقطعناه فجعلنا منه وسادة او وسادتين