Loading...
Loading...
বইসমূহ
161 হাদিসসমূহ
আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ...... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জমি বর্গায় নিতাম এবং প্রাপ্য হিসেবে শস্য মাড়াই করার পর ছড়ায় যা কিছু অবশিষ্ট থাকত তা এবং এ ধরনে...
আবূ তাহির (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে আমরা খালের সন্নিকটবর্তী জমিতে এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশ ফসলের বিনিময়ে জমি বর্গা নিতাম। এরপর র...
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি- যার জমি আছে সে যেন তা দান করে অথবা সে যেন তা ধার দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৮২, ইসলামিক সেন...
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ... আ'মাশ (রহঃ) এর সূত্রে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। অবশ্য তিনি বলেছেন যে, সে যেন তা চাষ করে অথবা অন্য লোককে চাষ করতে দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৮৩, ইসলামিক সেন্টার)
হারূন ইবনু সাঈদ আয়লী (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিযেধ করেছেন। বুকায়র (রহঃ) নাফি'র সূত্রে ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন...
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জমি দু' বা তিন বছরের জন্যে বিক্রি করতে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৮৫, ইসলামিক সেন্টার)
সাঈদ ইবনু মানসূর, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন্ নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের জন্য জমি বিক্রি করতে নিষেধ করেছেন। ইবন...
হাসান ইবনু আলী হুলওয়ানী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে তার উচিত সে যেন তা চাষ করে অথবা তার অপর ভাইকে তা আবাদ করতে দেয়। এতে যদি সে...
হাসান হুলওয়ানী (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুযাবানাহ ও হুকুল থেকে নিষেধ করতে শুনেছেন। তখন জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) বলেন, মুযাবানাহ্ হলো কাঁচ...
কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালাহ* ও মুযাবানাহ** থেকে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৮৯, ইসলামিক সেন্টার)
আবূ তাহির (রহ) .... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানাহ্ ও মুহাকালাহ্ থেকে নিষেধ করেছেন। মুযাবানাহ্ হলো খেজুর গাছের মাথায় ঝুলে থাকা ফল ক্রয় করা, আর মুহাকালা...
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবূ রাবী' আতাকী (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা মুখাবারাহ করায় কোন দোষ মনে করতাম না। এভাবে যখন প্রথম বছর অতিবাহিত হলো, তখন রাফি' (রাযিঃ) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহ...
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আলী ইবনু হুজর, ইবরাহীম ইবনু দীনার ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আমর ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। অবশ্য ইবনু উয়াইনাহ্ (রহঃ) বর্ণিত হাদীসে অতিরিক্ত আছে যে- এরপর এ কারণে...
‘আলী ইবনু হুজর (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাফি (রহঃ) আমাদেরকে আমাদের জমি হতে ফায়দা হাসিল করা হতে বাধা দান করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৯৩, ইসলামিক সেন্টার)
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত যে, ইবনু উমার (রাযিঃ) তার জমি ইজারা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং আবূ বাকর, উমার, উসমান ও মু'আবিয়াহ (রাযিঃ) এর খিলাফাত কালের প্রথম যুগ প...
আবূর রাবী, আবূ কামিল ও ‘আলী ইবনু হুজর (রহঃ) ..... আইয়্যুব (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। ইবনু উলাইয়্যার বর্ণনায় আইয়ূব (রহঃ) বাড়তি আরও বলেছেন যে, এরপর ইবনু উমার (রাযিঃ) তা পরিত্যাগ করেন এবং আর কখনও জমি ইজা...
ইবনু নুমায়র (রহঃ) ..... নাফি (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, একদা আমি ইবনু উমারের সাথে রাফি ইবনু খাদীজের নিকট গেলাম। বালাত নামক স্থানে তার সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে অবহিত করলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসা...
ইবনু আবূ খালাফ ও হাজ্জাজ ইবনু শা-ইর (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি একবার রাফি'র নিকট আসেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ হাদীস উল্লেখ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৯৭, ইসলামিক সেন্টার)
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... নাফি (রহঃ) হতে বর্ণিত যে, ইবনু উমার (রাযিঃ) জমি বর্গ দিতেন। নাফি' বলেন, এরপর রাফি বর্ণিত একটি হাদীস তাকে জানান হলো। রাবী বলেন, তিনি আমাকে সাথে নিয়ে তার নিকট গেলেন। তিনি তার কোন চাচার...
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আওন থেকে উক্ত হাদীস বর্ণিত। রাবী বলেন, এরপর তিনি তার চাচার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৯৯, ইসলামিক সেন্টার)