Loading...

Loading...
বইসমূহ
৫০৪ হাদিসসমূহ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, তাঁর পিতা শপথই ভঙ্গ করতেন না। শেষ পর্যন্ত আল্লাহ তা‘আলা শপথ ভঙ্গের কাফ্ফারার বিধান অবতীর্ণ করলেন। আবূ বাকর (রাঃ) বলেছেন, শপথকৃত কাজের উল্টোটি যদি আমি উত্তম ধারণা করি তবে আমি আল্লাহ প্রদত্ত সুযোগটি গ্রহণ করি এবং উত্তম কাজটি সম্পাদন করি। [৬৬২১] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا احمد بن ابي رجاء، حدثنا النضر، عن هشام، قال اخبرني ابي، عن عايشة رضى الله عنها ان اباها، كان لا يحنث في يمين حتى انزل الله كفارة اليمين. قال ابو بكر لا ارى يمينا ارى غيرها خيرا منها، الا قبلت رخصة الله، وفعلت الذي هو خير
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন যে, আমরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যুদ্ধে বের হতাম, তখন আমাদের সঙ্গে স্ত্রীগণ থাকত না, তখন আমরা বলতাম আমরা কি খাসি হয়ে যাব না? তিনি আমাদেরকে এ থেকে নিষেধ করলেন এবং কাপড়ের বিনিময়ে হলেও মহিলাদেরকে বিয়ে করার অর্থাৎ নিকাহে মুত‘আর অনুমতি দিলেন এবং পাঠ করলেনঃ يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ।[1] [৫০৭১, ৫০৭৫; মুসলিম ১৬/২, হাঃ ১৪০৪, আহমাদ ৪১১৩] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৪, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عمرو بن عون، حدثنا خالد، عن اسماعيل، عن قيس، عن عبد الله، رضى الله عنه قال كنا نغزو مع النبي صلى الله عليه وسلم وليس معنا نساء فقلنا الا نختصي فنهانا عن ذلك، فرخص لنا بعد ذلك ان نتزوج المراة بالثوب، ثم قرا {يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم}
وَقَالَ ابْنُ عَبَّاسٍ : (الْأَزْلَامُ) : الْقِدَاحُ يَقْتَسِمُوْنَ بِهَا فِي الْأُمُوْرِ. وَالنُّصُبُ أَنْصَابٌ يَذْبَحُوْنَ عَلَيْهَا وَقَالَ غَيْرُهُ الزَّلَمُ الْقِدْحُ لَا رِيْشَ لَهُ وَهُوَ وَاحِدُ الْأَزْلَامِ وَالِاسْتِقْسَامُ أَنْ يُجِيْلَ الْقِدَاحَ فَإِنْ نَهَتْهُ انْتَهَى وَإِنْ أَمَرَتْهُ فَعَلَ مَا تَأْمُرُهُ بِهِ يُجِيْلُ يُدِيْرُ وَقَدْ أَعْلَمُوا الْقِدَاحَ أَعْلَامًا بِضُرُوْبٍ يَسْتَقْسِمُوْنَ بِهَا وَفَعَلْتُ مِنْهُ قَسَمْتُ وَالْقُسُوْمُ الْمَصْدَرُ. ইবনু ‘আব্বাস (রাঃ) বলেছেন, الْأَزْلَامُ-সে সকল তীর যেগুলো দ্বারা তারা কর্মসমূহের ভাগ্য পরীক্ষা করে। النُّصُبُ-বেদী, সেগুলো তারা প্রতিষ্ঠা করে এবং সেখানে পশু যবহ করে। অন্য কেউ বলেছেন الزَّلَمُ-তীর, الْأَزْلَامُ এর একবচন, ভাগ্য পরীক্ষার পদ্ধতি এই যে, তীরটাকে ঘুরাতে থাকবে। তীর যদি নিষেধ করে তো বিরত থাকবে আর যদি তাকে কর্মের নির্দেশ দেয় তাহলে সে নির্দেশিত কাজ করে যাবে। তীরগুলোকে বিভিন্ন প্রকার চিহ্ন দ্বারা চিহ্নত করা হয় এবং তা দ্বারা তথাকথিত ভাগ্য পরীক্ষা করা হয়। এতদসম্পর্কে فَعَلْتُ-এর কাঠামোতে قَسَمْتُ ব্যবহার করা হয় অর্থাৎ আমি ভাগ্য যাচাই করেছি, এর ক্রিয়া হচ্ছে الْقُسُوْمُ ৪৬১৬. ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, মদ নিষিদ্ধ হওয়ার বিধান যখন নাযিল হল, তখন মদিনাতে পাঁচ প্রকারের মদের রেওয়াজ ছিল, আঙ্গুরের পানিগুলো এর মধ্যে গণ্য ছিল না। [৫৫৭৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا محمد بن بشر، حدثنا عبد العزيز بن عمر بن عبد العزيز، قال حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما قال نزل تحريم الخمر وان في المدينة يوميذ لخمسة اشربة، ما فيها شراب العنب
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, তোমরা যেটাকে ফাযীখ অর্থাৎ কাঁচা খুরমা ভিজানো পানি নাম রেখেছ সেই ফাযীখ ব্যতীত আমাদের অন্য কোন মদ ছিল না। একদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবূ ত্বলহা, অমুক এবং অমুককে তা পান করাচ্ছিলাম। তখনই এক ব্যক্তি এসে বলল, আপনাদের কাছে এ সংবাদ এসেছে কি? তাঁরা বললেন, ঐ সংবাদ কী? সে বলল, মদ হারাম করে দেয়া হয়েছে, তাঁরা বললেন, হে আনাস! এই বড় বড় মটকাগুলো থেকে মদ ঢেলে ফেলে দাও। আনাস (রাঃ) বললেন যে, এই ব্যক্তির সংবাদের পর তাঁরা এ ব্যাপারে কিছু জিজ্ঞেসও করেননি এবং দ্বিতীয়বার পানও করেননি। [২৪৬৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابن علية، حدثنا عبد العزيز بن صهيب، قال قال انس بن مالك رضى الله عنه ما كان لنا خمر غير فضيخكم هذا الذي تسمونه الفضيخ. فاني لقايم اسقي ابا طلحة وفلانا وفلانا اذ جاء رجل فقال وهل بلغكم الخبر فقالوا وما ذاك قال حرمت الخمر. قالوا اهرق هذه القلال يا انس. قال فما سالوا عنها ولا راجعوها بعد خبر الرجل
জাবির (রাঃ) বলেছেন যে, উহূদের যুদ্ধের দিন ভোরে কিছু লোক মদ পান করেছিলেন এবং সেদিন তাঁরা সবাই শহীদ হয়েছেন। এই মদ্যপানের ঘটনা ছিল তা হারাম হওয়ার আগের ঘটনা। [২৮১৫] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، عن عمرو، عن جابر، قال صبح اناس غداة احد الخمر فقتلوا من يومهم جميعا شهداء، وذلك قبل تحريمها
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন যে, আমি উমার (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর মিম্বরে বসে বলতে শুনেছি যে, এরপর হে লোক সকল! মদপানের নিষেধাজ্ঞা অবতীর্ণ হয়েছে আর তা হচ্ছে পাঁচ প্রকার, খুরমা থেকে, আঙ্গুর থেকে, মধু থেকে, গম থেকে এবং যব থেকে আর মদ হচ্ছে যা সুস্থ বিবেককে আচ্ছন্ন করে ফেলে। [৫৫৮১, ৫৫৮৮, ৫৫৮৯, ৭৩৩৭] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا عيسى، وابن، ادريس عن ابي حيان، عن الشعبي، عن ابن عمر، قال سمعت عمر رضى الله عنه على منبر النبي صلى الله عليه وسلم يقول اما بعد ايها الناس انه نزل تحريم الخمر وهى من خمسة، من العنب والتمر والعسل والحنطة والشعير، والخمر ما خامر العقل
আনাস (রাঃ) হতে বর্ণিত যে, ঢেলে দেয়া মদগুলো ছিল ফাযীখ। আবূ নু‘মান থেকে মুহাম্মাদ ইবনু সাল্লাম আরও অতিরিক্ত বর্ণনা করেছেন, আনাস (রাঃ) বলেছেন, আমি আবূ ত্বলহা (রাঃ)-এর ঘরে লোকেদেরকে মদ পান করাচ্ছিলাম, তখনই মদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে তা প্রচারের নির্দেশ দিলেন। এরপর সে ঘোষণা দিল। আবূ ত্বল্হা বললেন, বেরিয়ে দেখ তো শব্দ কিসের? আনাস (রাঃ) বলেন, আমি বেরুলাম এবং বললাম যে, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে যে, জেনে রাখ মদ হারাম করে দেয়া হয়েছে। এরপর তিনি আমাকে বললেন যাও, এগুলো সব ঢেলে দাও। আনাস (রাঃ) বলেন, সেদিন মদিনা মনোওয়ারার রাস্তায় রাস্তায় মদের স্রোত প্রবাহিত হয়েছিল। তিনি বলেন, সে যুগে তাদের মদ ছিল ফাযীখ, তখন একজন বললেন, যাঁরা পেটে মদ নিয়ে শহীদ হয়েছেন তাঁদের কী অবস্থা হবে? তিনি বলেন, এরপর আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন- لَيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْآ [২৪৬৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، حدثنا ثابت، عن انس رضى الله عنه ان الخمر، التي اهريقت الفضيخ. وزادني محمد عن ابي النعمان قال كنت ساقي القوم في منزل ابي طلحة فنزل تحريم الخمر، فامر مناديا فنادى. فقال ابو طلحة اخرج فانظر ما هذا الصوت قال فخرجت فقلت هذا مناد ينادي الا ان الخمر قد حرمت. فقال لي اذهب فاهرقها. قال فجرت في سكك المدينة. قال وكانت خمرهم يوميذ الفضيخ فقال بعض القوم قتل قوم وهى في بطونهم قال فانزل الله {ليس على الذين امنوا وعملوا الصالحات جناح فيما طعموا}
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এমন একটি খুতবা দিলেন যেমনটি আমি আর কখনো শুনিনি। তিনি বলেছেন, ‘‘আমি যা জানি তা যদি তোমরা জানতে তবে তোমরা হাসতে খুব কমই এবং অধিক অধিক করে কাঁদতে’’। তিনি বলেন, সহাবায়ে কিরাম (রাঃ) নিজ নিজ চেহারা আবৃত করে গুনগুন করে কাঁদতে শুরু করলেন, এরপর এক ব্যক্তি (‘আবদুল্লাহ ইবনু হুযাইফাহ বা অন্য কেউ) বলল, আমার পিতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘অমুক’’। তখন এই আয়াত অবতীর্ণ হল لَا تَسْأَلُوْا عَنْ أَشْيَآءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ এই হাদীসটি শু’বাহ থেকে নযর এবং রাওহ ইবনু ‘উবাদাহ বর্ণনা করেছেন। [৯৩; মুসলিম ৪৩/৩৭, হাঃ ২৩৫৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا منذر بن الوليد بن عبد الرحمن الجارودي، حدثنا ابي، حدثنا شعبة، عن موسى بن انس، عن انس رضى الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط، قال " لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ". قال فغطى اصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم لهم خنين، فقال رجل من ابي قال فلان فنزلت هذه الاية {لا تسالوا عن اشياء ان تبد لكم تسوكم}. رواه النضر وروح بن عبادة عن شعبة
ইবনু ‘আব্বাস (রাঃ) বলেছেন, কিছু লোক ছিল তারা ঠাট্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করত, কেউ বলত আমার পিতা কে? আবার কেউ বলত আমার উষ্ট্রী হারিয়ে গেছে তা কোথায়? তাদের সম্পর্কে আল্লাহ তা‘আলা এই আয়াত অবতীর্ণ করেছেন- ..... يٓٓأَيُّهَا الَّذِيْنَاٰمَنُوْالَا تَسْأَلُوْا عَنْ أَشْيَآءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ। (আধুনিক প্রকাশনীঃ ৪২৬১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا الفضل بن سهل، حدثنا ابو النضر، حدثنا ابو خيثمة، حدثنا ابو الجويرية، عن ابن عباس رضى الله عنهما قال كان قوم يسالون رسول الله صلى الله عليه وسلم استهزاء، فيقول الرجل من ابي ويقول الرجل تضل ناقته اين ناقتي فانزل الله فيهم هذه الاية {يا ايها الذين امنوا لا تسالوا عن اشياء ان تبد لكم تسوكم} حتى فرغ من الاية كلها
(وَإِذْ قَالَ اللهُ)يَقُوْلُ : قَالَ اللهُ وَإِذْ هَا هُنَا صِلَةٌ الْمَائِدَةُ أَصْلُهَا مَفْعُوْلَةٌ كَعِيْشَةٍ رَاضِيَةٍ وَتَطْلِيْقَةٍ بَائِنَةٍ وَالْمَعْنَى مِيْدَ بِهَا صَاحِبُهَا مِنْ خَيْرٍ يُقَالُ مَادَنِيْ يَمِيْدُنِيْ وَقَالَ ابْنُ عَبَّاسٍ مُتَوَفِّيْكَ مُمِيْتُكَ. وَإِذْ قَالَ اللهُ বাক্যে قَالَ اللهُ মানে يَقُوْلُ অর্থাৎ আল্লাহ তা‘আলা কিয়ামতের দিবসে বলবেন আর إِذْ শব্দটি অতিরিক্ত। الْمَائِدَةُ মূলে مَفْعُوْلَةٌ এর কাঠামোতে مَمْيُوْدَة ছিল, যেমন عِيْشَةٍ رَاضِيَةٍ এর মধ্যে رَاضِيَةٍ অর্থ مَرْضِيَةٌٍ এবং تَطْلِيْقَةٍ بَائِنَةٍ এর মধ্যে بَائِنَةٍ অর্থ مُبَائِنَةٍ, সুতরাং অর্থ হবে مِيْدَ بِهَا صَاحِبُهَا مِنْ خَيْرٍ ‘‘তার মালিক কল্যাণ বিছিয়েছেন’’ যেমন مَادَنِي-يَمِيْدُنِيْ বলা হয়। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, مُتَوَفِّيْكَ আমি তোমার মৃত্যু ঘটাব। (সূরা আলে ইমরান ৩/৫৫) ৪৬২৩. সা‘ঈদ ইবনু মুসায়্যাব (রহ.) বলেছেন, الْبَحِيْرَةُ-বাহীরা জন্তুর স্তন প্রতিমার উদ্দেশে সংরক্ষিত থাকে কেউ তা দোহন করে না। السَّائِبَةُ-সাইবা, যে জন্তু তারা তাদের উপাস্যের নামে ছেড়ে দিত এবং তা দিয়ে বোঝা বহন করা হত না। তিনি বলেন, আবূ হুরাইরাহ (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি ‘আমর ইবনু আমির খুযায়ীকে জাহান্নামের মধ্যে দেখেছি সে তার নাড়িভুঁড়ি টানছে, সে-ই প্রথম ব্যক্তি যে সায়িবা প্রথা প্রথম চালু করে। وَالْوَصِيْلَةُ-ওয়াসীলাহ্, যে উষ্ট্রী প্রথমবারে মাদী বাচ্চা প্রসব করে এবং দ্বিতীয়বারেও মাদী বাচ্চা প্রসব করে, ঐ উষ্ট্রীকে তারা তাদের তাগূতের উদ্দেশে ছেড়ে দিত। وَالْحَامِ-হাম, নর উট যা দ্বারা কয়েকবার প্রজনন কার্য নেয়া হয়, প্রজনন কার্য সমাপ্ত হলে সেটাকে তারা তাদের প্রতিমার জন্যে ছেড়ে দেয় এবং বোঝা বহন থেকে ওটাকে মুক্তি দেয়। সেটির উপর কিছু বহন করা হয় না। এটাকে তারা ‘হাম’ নামে অভিহিত করত। আমাকে আবুল ইয়ামান বলেছেন যে, শু‘আয়ব, ইমাম যুহরী (রহ.) থেকে আমাদেরকে অবহিত করেছেন, যুহরী বলেন, আমি সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব (রহ.) থেকে শুনেছি, তিনি তাকে এ ব্যাপারে অবহিত করেছেন। সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব বলেছেন, আবূ হুরাইরাহ (রাঃ) বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রকম শুনেছি। ইবনু হাদ এটা বর্ণনা করেছেন ইবনু শিহাব থেকে। আর তিনি সা‘ঈদ থেকে, তিনি আবূ হুরাইরাহ (রাঃ) থেকে যে, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। [৩৫২১] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬২, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن سعيد بن المسيب، قال البحيرة التي يمنع درها للطواغيت فلا يحلبها احد من الناس. والسايبة كانوا يسيبونها لالهتهم لا يحمل عليها شىء. قال وقال ابو هريرة قال رسول الله صلى الله عليه وسلم " رايت عمرو بن عامر الخزاعي يجر قصبه في النار، كان اول من سيب السوايب ". والوصيلة الناقة البكر تبكر في اول نتاج الابل، ثم تثني بعد بانثى. وكانوا يسيبونهم لطواغيتهم ان وصلت احداهما بالاخرى ليس بينهما ذكر. والحام فحل الابل يضرب الضراب المعدود، فاذا قضى ضرابه ودعوه للطواغيت واعفوه من الحمل فلم يحمل عليه شىء وسموه الحامي. وقال لي ابو اليمان اخبرنا شعيب، عن الزهري، سمعت سعيدا، قال يخبره بهذا قال وقال ابو هريرة سمعت النبي صلى الله عليه وسلم نحوه. ورواه ابن الهاد عن ابن شهاب عن سعيد عن ابي هريرة رضى الله عنه سمعت النبي صلى الله عليه وسلم
‘আয়িশাহ (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামকে দেখেছি যে, তার একাংশ অন্য অংশকে ভেঙ্গে ফেলছে বা আক্রমণ করছে, ‘আমরকে দেখেছি সে তার নাড়িভুঁড়ি টেনে নিয়ে হাঁটছে, সে-ই প্রথম ব্যক্তি যে ‘সায়ীবা’র রেওয়াজ চালু করেছিল। [১০৪৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني محمد بن ابي يعقوب ابو عبد الله الكرماني، حدثنا حسان بن ابراهيم، حدثنا يونس، عن الزهري، عن عروة، ان عايشة، رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " رايت جهنم يحطم بعضها بعضا، ورايت عمرا يجر قصبه، وهو اول من سيب السوايب
(وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ جفَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ أَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ طوَأَنْتَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ). ‘‘আর আমি তাদের ব্যাপারে সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। তারপর যখন আপনি আমাকে তুলে নিলেন তখন থেকে আপনিই তাদের সম্বন্ধে ওয়াকিফহাল। আর আপনিই সর্ববিষয়ে পূর্ণ জ্ঞাত।’’ (সূরাহ আল-মায়িদাহ ৫/১১৭) ৪৬২৫. ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক দিন খুতবা দিলেন, বললেন, হে লোক সকল! তোমরা নগ্ন পদ, উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহর নিকট একত্রিত হবে, তারপর তিনি পড়লেন,كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍ نُّعِيْدُه وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فٰعِلِيْنَ যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব, প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি তা পালন করবই। আয়াতের শেষ পর্যন্ত। (সূরাহ আম্বিয়া ২১/১০৪) তারপর তিনি বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন ইবরাহীম (আঃ)। তোমরা জেনে রাখ, আমার উম্মতের কতগুলো লোককে হাজির করা হবে এবং তাদেরকে বামদিকে অর্থাৎ জাহান্নামের দিকে দেয়া হবে। আমি তখন বলব, প্রভু হে! এগুলো তো আমার কতক সাহাবী, তখন বলা হবে যে, আপনার পর তারা কী নবোদ্ভাবিত কাজ করেছে তা আপনি জানেন না। এরপর পুণ্যবান বান্দা যেমন বলেছিলেন আমি তেমন বলবঃ كُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ جفَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ أَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ ‘‘আমি যতদিন তাদের ছিলাম ততদিন তাদের খোঁজখবর নিয়েছি, অতঃপর আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন তখন থেকে আপনিই তাদের রক্ষক’’। এরপর বলা হবে আপনি তাদেরকে ছেড়ে আসার পর থেকে তারা পেছনে ফিরে গিয়ে ধর্মত্যাগী হয়েছে। [৩৩৪৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৪, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو الوليد، حدثنا شعبة، اخبرنا المغيرة بن النعمان، قال سمعت سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال " يا ايها الناس انكم محشورون الى الله حفاة عراة غرلا ثم قال {كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} الى اخر الاية ثم قال الا وان اول الخلايق يكسى يوم القيامة ابراهيم، الا وانه يجاء برجال من امتي فيوخذ بهم ذات الشمال، فاقول يا رب اصيحابي. فيقال انك لا تدري ما احدثوا بعدك. فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت انت الرقيب عليهم} فيقال ان هولاء لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم
ইবনু ‘আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তোমাদের উঠিয়ে একত্রিত করা হবে এবং কিছু সংখ্যক লোককে বাম দিকে নিয়ে যাওয়া হবে, তখন আমি নেককার বান্দার অর্থাৎ মূসা (আঃ)-এর মতো বলব, وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ جفَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ أَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ-إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ جوَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ‘‘আমি যতদিন তাদের মাঝে ছিলাম, ততদিন তাদের খোঁজখবর নিয়েছি, তারপর যখন আপনি আমাকে উঠিয়ে নিয়েছেন তখন থেকে আপনিই তাদের তত্ত্বাবধায়ক। আপনি সব কিছুর ওপরে ক্ষমতাবান। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি পরাক্রমশালী ও সুবিজ্ঞ।’’ [৩৩৪৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، حدثنا المغيرة بن النعمان، قال حدثني سعيد بن جبير، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " انكم محشورون، وان ناسا يوخذ بهم ذات الشمال، فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم} الى قوله {العزيز الحكيم}
سُوْرَةُ الْأَنْعَامِ সূরাহ (৬) : আল-আন‘আম قَالَ ابْنُ عَبَّاسٍ ثُمَّ لَمْ تَكُنْ (فِتْنَتُهُمْ) مَعْذِرَتُهُمْ (مَعْرُوْشَاتٍ) مَا يُعْرَشُ مِنَ الْكَرْمِ وَغَيْرِ ذَلِكَ (حَمُوْلَةً) مَا يُحْمَلُ عَلَيْهَا (وَلَلَبَسْنَا) لَشَبَّهْنَا (وَيَنْأَوْنَ) يَتَبَاعَدُوْنَ (تُبْسَلُ)تُفْضَحُ أُبْسِلُوْا أُفْضِحُوْا (بَاسِطُوْأَيْدِيْهِمْ) الْبَسْطُ الضَّرْبُ وَقَوْلُهُ (اسْتَكْثَرْتُمْ) مِنَ الإِنْسِ أَضْلَلْتُمْ كَثِيْرًا مِمَّا (ذَرَأَ مِنَالْحَرْثِ) جَعَلُوْا لِلهِ مِنْ ثَمَرَاتِهِمْ وَمَالِهِمْ نَصِيْبًا وَلِلشَّيْطَانِ وَالأَوْثَانِ نَصِيْبًا (أَكِنَّةً) وَاحِدُهَا كِنَانٌ (أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أرْحَامُ أُنْثَييْنِ) يَعْنِيْ هَلْ تَشْتَمِلُ إِلَّا عَلَى ذَكَرٍ أَوْ أُنْثَى فَلِمَ تُحَرِّمُوْنَ بَعْضًا وَتُحِلُّوْنَ بَعْضًا (مَسْفُوْحًا) مُهْرَاقًا (صَدَفَ) أَعْرَضَ (أُبْلِسُوْا) أُوْيِسُوْا (وَأُبْسِلُوْا) أُسْلِمُوْا (سَرْمَدًا)دَائِمًا (اسْتَهْوَتْهُ) أَضَلَّتْهُ (تَمْتَرُوْنَ) تَشُكُّوْنَ (وَقْرٌ) صَمَمٌ وَأَمَّا الْوِقْرُ فَإِنَّهُ الْحِمْلُ (أَسَاطِيْرُ) وَاحِدُهَا أُسْطُوْرَةٌ وَإِسْطَارَةٌ وَهْيَ التُّرَّهَاتُ (الْبَأْسَاءُ) مِنَ الْبَأْسِ وَيَكُوْنُ مِنَ الْبُؤْسِ (جَهْرَةً) مُعَايَنَةً (الصُّوَرُ) جَمَاعَةُ صُوْرَةٍ كَقَوْلِهِ سُوْرَةٌ وَسُوَرٌ (مَلَكُوْتٌ) مُلْكٌ مِثْلُ رَهَبُوْتٍ خَيْرٌ مِنْ رَحَمُوْتٍ وَيَقُوْلُ تُرْهَبُ خَيْرٌ مِنْ أَنْ تُرْحَمَ وَإِنْ تَعْدِلْ تُقْسِطْ لَا يُقْبَلْ مِنْهَا فِيْ ذَلِكَ الْيَوْمِ (جَنَّ) أَظْلَمَ (تَعَالَى) عَلَا (وَإنْتَعْدِلْ) تٌقْسِطْ لا يُقْبَلْ مِنْهَا فِيْ ذَلِكَ اليَوْمِ. يُقَالُ عَلَى اللهِ حُسْبَانُهُ أَيْ حِسَابُهُ وَيُقَالُ (حُسْبَانًا) مَرَامِيَ وَ (رُجُوْمًا لِّلشَّيَاطِيْنِمُسْتَقِرٌّ) فِي الصُّلْبِ (وَمُسْتَوْدَعٌ) فِي الرَّحِمِ الْقِنْوُ الْعِذْقُ وَالِاثْنَانِ (قِنْوَانِ) وَالْجَمَاعَةُ أَيْضًا قِنْوَانٌ مِثْلُ صِنْوٍ وَ صِنْوَانٍ. ইবনে ‘আব্বাস (রাঃ) বলেছেন, فِتْنَتُهُمْ ওযর পেশ করা, অক্ষমতা পেশ করা, مَعْرُوْشَاتٍ আঙ্গুরলতা ইত্যাদি যেগুলোকে উঁচুতে তুলে দেয়া হয়, لاُنْذِرَكُمْبِهِ তোমাদেরকে কথা দ্বারা সতর্ক করার জন্য, অর্থাৎ মক্কাবাসীকে, حَمُوْلَةً বহনকারী, لَلَبَسْنَ আমি তাদেরকে বিভ্রমে ফেলতাম,َيَنْأَوْنَ তারা দূরে থাকে, تُبْسَلُ অপমানিত হওয়া, أُبْسِلُوْا তারা অপমানিত হয়েছে, الْبَسْطُ-بَاسِطُوْأَيْدِيْهِمْ আঘাত করা, اسْتَكْثَرْتُمْ অনেককেই বিপথগামী করেছ, ذَرَأَ مِنَ الْحَرْثِ তাদের ফল-মূল ও ধন-সম্পদ থেকে এক অংশ আল্লাহর জন্যে নির্ধারণ করেছে আর একাংশ শায়ত্বন ও দেব-দেবীর জন্য। أَمَّا اشْتَمَلَتْ অর্থাৎ জরায়ুতে নর কিংবা মাদী ব্যতীত অন্য কিছু থাকে কি? সূতরাং কেন তোমরা কতক হারাম আবার কতক হালাল কর? مَسْفُوْحًا প্রবাহিত, صَدَفَ মুখ ফিরিয়েছে, أُبْلِسُوْا তারা নিরাশ হয়েছে, أُبْلِسُوْا সমর্পণ করা হয়েছে, سَرْمَدًا অনন্তকাল, اسْتَهْوَتْهُ তাকে বিপথগামী করেছে, تَمْتَرُوْنَ তোমরা সন্দেহ পোষণ করছ, وَقْرٌ বধিরতা, তবে الْوِقْرُ মানে বোঝা, أَسَاطِيْرُ বহুবচন, এক বচনে أُسْطُوْرَةٌ এবং إِسْطَارَةٌ মিথ্যা গল্প, الْبَأْسَاءُ কঠোরতা بَأْسٌ থেকে উৎপন্ন কখনো কখনো بُأْسٌ থেকে আসে, جَهْرَةً সরাসরি, الصُّوَرُ হচ্ছে صُوْرَةٍ-এর বহু বচন, যেমন سَوْرَةٌ এর বহু বচন سَوَر।مُلْك-مَلَكُوْتٌ রাজত্ব যেমন رَحْمَةٌ থেকে رَحْمُوْةٌ থেকে رَهْبُ থেকে رَهْبُوْتٌ আরবে প্রবাদ আছে جَنَّ ارَهْبُوْتٌ خَيْرٌ مِنْ رَحْمُوْتٌ - تُرْهَبُ خَيْرٌ مِنْ اَنْ تُرْحَمَ অন্ধকার হল, عَلَى اللهِ حُسْبَانُهُ মানে তার হিসাব আল্লাহর কাছে কখনো কখনো বা হয়, حُسْبَانًا মানে শায়ত্বনের জন্যে অগ্নি স্ফুলিঙ্গ উৎক্ষেপণ এবং উল্কাপিন্ড। مُسْتَقِرٌ পৃষ্ঠে অবস্থান, مُسْتَوْدَعٌ জরায়ুতে অবস্থান, الْقِنْوُ কাঁদি, দ্বিবচনে قِنْوَانُ বহুবচনেরও قِنْوَانُ যেমন صِنْوَانِ-صِنْوٍ। ৪৬২৭. সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদৃশ্যের চাবি পাঁচটি- ‘‘নিশ্চয় আল্লাহরই কাছে রয়েছে ক্বিয়ামাত (কিয়ামত) সম্বন্ধীয় জ্ঞান এবং তিনিই বৃষ্টি বর্ষণ করেন, আর তিনিই জানেন যা কিছু আছে গর্ভাধারে। কেউ জানে না আগামীকল্য সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন’’- (সূরাহ লুকমান ৩১/৩৪)।[১০৩৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
(يَلْبِسَكُمْ) يَخْلِطَكُمْ مِنْ الِالْتِبَاسِ (يَلْبِسُوْا) يَخْلِطُوْا (شِيَعًا) فِرَقًا. يَلْبِسَكُمْ শব্দটি الْتِبَاسٌ থেকে উৎসারিত, তোমাদেরকে মিশ্রিত করে দিবেন,يَلْبِسُوْا তারা মিশ্রিত হয়,شِيَعًا বিভিন্ন দল। ৪৬২৮. জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) বলেছেন, যখন এই আয়াত قُلْ هُوَ الْقَادِرُ عَلٰى أَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ অবতীর্ণ হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আবার যখন أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ অবতীর্ণ হল, তখনও বললেন, আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং যখন أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ অবতীর্ণ হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অপেক্ষাকৃত হালকা, তিনি هَذَا أَهْوَنُ কিংবা هَذَا أَيْسَرُ বলেছেন। [৭৩১৩, ৭৪০৬] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن جابر رضى الله عنه قال لما نزلت هذه الاية {قل هو القادر على ان يبعث عليكم عذابا من فوقكم} قال رسول الله صلى الله عليه وسلم " اعوذ بوجهك ". قال {او من تحت ارجلكم} قال " اعوذ بوجهك" {او يلبسكم شيعا ويذيق بعضكم باس بعض} قال رسول الله صلى الله عليه وسلم " هذا اهون ". او " هذا ايسر
‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) বলেন, যখন وَلَمْ يَلْبِسُوْآ إِيْمَانَهُمْ بِظُلْمٍ আয়াত অবতীর্ণ হল, তখন তাঁর সহাবাগণ বললেন, ‘‘জুলুম করেনি আমাদের মধ্যে এমন কোন্ ব্যক্তি আছে?’’ এরপর অবতীর্ণ হল إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيْمٌ -‘‘নিশ্চয় শির্ক মহা জুলুম’’- (সূরাহ লুক্বমান ৩১/১৩)। [৩২] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن سليمان، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال لما نزلت {ولم يلبسوا ايمانهم بظلم} قال اصحابه واينا لم يظلم فنزلت {ان الشرك لظلم عظيم}
ইবনু ‘আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ‘‘আমি ইউনুস ইবনু মাত্তা থেকে উত্তম’’ এমন কথা বলা কারও জন্যে শোভনীয় নয়। [৩৩৯৫] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن بشار، حدثنا ابن مهدي، حدثنا شعبة، عن قتادة، عن ابي العالية، قال حدثني ابن عم، نبيكم يعني ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " ما ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى
আবূ হুরাইরাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ‘‘আমি ইউনুস ইবনু মাত্তা (আঃ) থেকে উত্তম’’, এমন কথা বলা কারো জন্য শোভনীয় নয়। [৩৪১৫] (আধুনিক প্রকাশনীঃ ৪২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، اخبرنا سعد بن ابراهيم، قال سمعت حميد بن عبد الرحمن بن عوف، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ما ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى
মুজাহিদ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, সূরাহ ص-এ সিজদা্ আছে কি না। তিনি উত্তরে বললেন, হ্যাঁ আছে। এরপর এই আয়াত তিলাওয়াত করলেন- وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوْبَ ..... فَبِهُدَاهُمُ اقْتَدِهْ তারপর বললেন যে, তিনি অর্থাৎ দাঊদ (আঃ) তাঁদের অন্তর্ভুক্ত। ইয়াযীদ ইবনু হারূন, মুহাম্মাদ ইবনু ‘উবায়দ এবং সাহল ইবনু ইউসুফ আওয়াম থেকে, তিনি মুজাহিদ থেকে একটু বেশি বর্ণনা করেছেন, মুজাহিদ বললেন যে, আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম, এরপর তিনি বললেন, যাদের অনুসরণ করতে বলা হয়েছে তোমাদের নবী তাঁদের অন্তর্ভুক্ত। [৩৪২১] (আধুনিক প্রকাশনীঃ ৪২৭১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبرهم قال اخبرني سليمان الاحول، ان مجاهدا، اخبره انه، سال ابن عباس افي " ص " سجدة فقال نعم. ثم تلا {ووهبنا} الى قوله {فبهداهم اقتده} ثم قال هو منهم. زاد يزيد بن هارون ومحمد بن عبيد وسهل بن يوسف عن العوام عن مجاهد قلت لابن عباس فقال نبيكم صلى الله عليه وسلم ممن امر ان يقتدي بهم
وَقَالَ ابْنُ عَبَّاسٍ (كُلَّ ذِيْ ظُفُرٍ) الْبَعِيْرُ وَالنَّعَامَةُ (الْحَوَايَا) الْمَبْعَرُ وَقَالَ غَيْرُهُ (هَادُوْا) صَارُوْا يَهُوْدًا وَأَمَّا قَوْلُهُ هُدْنَا تُبْنَا هَائِدٌ تَائِبٌ. ইবনু ‘আব্বাস (রাঃ) বলেছেন, كُلَّ ذِيْ ظُفُرٍ উট, উটপাখী, الْحَوَايَا অন্ত্রসমূহ। অন্যজন বলেছেন هَادُوْا ইয়াহূদী হয়ে গেছে, তবে আল্লাহর বাণী هُدْنَا মানে تُبْنَا অর্থাৎ আমরা তওবা করেছি, هَائِدٌ تَائِبٌ তওবা্কারী। ৪৬৩৩. জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) বলেছেন যে, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা ইয়াহূদীদেরকে অভিসম্পাত করেছেন, যখন তিনি তাদের উপর চর্বি নিষিদ্ধ করেছেন তখন তারা ওটাকে তরল করে জমা করেছে, তারপর বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। আবূ আসিম (রহ.) ..... হাদীস বর্ণনা করেছেন জাবির (রাঃ) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে। [২২৩৬] (আধুনিক প্রকাশনীঃ ৪২৭২, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عمرو بن خالد، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، قال عطاء سمعت جابر بن عبد الله رضى الله عنهما سمعت النبي صلى الله عليه وسلم قال " قاتل الله اليهود، لما حرم الله عليهم شحومها جملوه ثم باعوه فاكلوها ". وقال ابو عاصم حدثنا عبد الحميد، حدثنا يزيد، كتب الى عطاء سمعت جابرا، عن النبي صلى الله عليه وسلم
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " مفاتح الغيب خمس ان الله عنده علم الساعة، وينزل الغيث، ويعلم ما في الارحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس باى ارض تموت، ان الله عليم خبير